Tuesday , 16 May 2023 | [bangla_date]

শেখ হাসিনার হাসির সাথে কৃষকের হাসি এবার একাকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার হাসির সাথে কৃষকের হাসি, মাঠের হাসি এবার একাকার হয়ে গেছে। কারণ আবহাওয়া অনুকুলে থাকায় এবং বিভিন্ন সংকটের পরও যথাসময়ে সার বীজ কীটনাশক সরবরাহ দিনাজপুরসহ সারা দেশে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। এটি সম্ভব হয়েছে শেখ হাসিনা নেতৃত্বে আছেন বলেই। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে কৃষকের মুখে হাসি ফোটে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন দেশের জনগন এটা আমার দৃঢ় বিশ্বাস।
মঙ্গলবার (১৬ মে ২০২৩) কাহারোল উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এলএসডি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাইদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইউনুস আলী মন্ডল, উপজেলা ওসি এলএসডি নিত্যানন্দ রায়, কাহারোল থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন প্রমুখ।
এবার উপজেলায় বোরো ধান ৩০ টাকা কেজি দরে ৪৬৭ মেট্রিক টন ও চাল ৪৪ টাকা কেজি দরে ১ হাজার ৩১৫ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে —-হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে তৃণমূলের মানুষও মাতালেন সাংস্কৃতিক সন্ধ্যায়

বীরগঞ্জে প্রাণিস্বাস্থ্য কর্মীদের মাঝে কিটবক্স ও সনদপত্র বিতরণ

হাবিপ্রবিতে তিন অনুষদের দায়িত্বে তিন নতুন ডিন

দিনাজপুর পৌরসভা এবং চারটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষনা

টেকসই ভবিষ্যত নিশ্চিত করার জন্য প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

জেলা পরিষদ নির্বাচনে রাণীশংকৈল থেকে স্বপন বিজয়ী

বোচাগঞ্জে নার্সারীতে স্বাবলম্বি শিক্ষক রইছউদ্দীন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও সম্প্রীতি র‌্যালি

কৃষকের ধান কাটলেন কৃষক লীগ