Monday , 29 May 2023 | [bangla_date]

সভাপতি শুভ, সাধারণ সম্পাদক হারুন জাতীয় কৃষক সমিতি পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটি

পঞ্চগড় প্রতিনিধি\ সুলতান উল নাঈম শুভকে সভাপতি ও হারুন অর রশিদ হারুনকে সাধারণ সম্পাদক করে জাতীয় কৃষক সমিতি পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের প্রোগ্রেস ক্লাব হলরুমে জেলা সম্মেলনে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হবিবর রহমান সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন। এ সময় কৃষ্ণ চন্দ্র রায়কে সাংগঠনিক সম্পাদক, আবু বকর সিদ্দিককে প্রচার সম্পাদক ও অম্বরিশ চন্দ্র রায়কে আইন বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এই কমিটিকে অবিলম্বে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে। কৃষক নেতা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নবনির্বাচিত সভাপতি সুলতান উল নাঈম শুভ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দেব নারায়ন রায়, কৃষ্ণ চন্দ্র রায়, নন্দ রায়সহ কৃষক সমিতির জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ট্রাম্পকে এবার থামতে বললো চীন

অপরাধ বন্ধে মুঠোফোন উদ্ধারে বিসিপিআরটিএ পঞ্চগড় সহ সকল জেলায় কাজ করছে

বীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

৭ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে-রাশেদ প্রধান

বীরগঞ্জে অবৈধ সিনটা ট্যাবলেট সহ আটক -১

তালিমের নামে কিছু মহিলা গ্রামে গ্রামে ঘুরে বেহেস্তের টিকিট বিক্রি করছেন ,,,,,বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি : বোরো ক্ষেতে পানি জমেছে

ঐতিহ্যবাহী নবরূপীর মাসিক শ্রোতার আসর ও ঈদ পূনর্মিলনী