Monday , 8 May 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় চা শ্রমিকের মৃত্যু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় মহাসড়কে দূর্ঘটনায় সফিকুল ইসলাম (৪০) নামের চা শ্রমিক নিহত হয়েছেন। রবিবার রাতে বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ছোট দলুয়াগছ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তার লাশ।

নিহত সফিকুল আজিজনগর গ্রামের দুল্লুর ছেলে। সে চা শ্রমিক ছিল জানা গেছে।

স্থানীয়রা জানায়, সংঘটিত এলাকার কাছে এক নারী সড়কে শব্দ শুনতে পেরে তার ভাই কামালকে ফোনে জানান। পরে কামাল ৯৯৯-এ পুলিশকে ফোন দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে। সফিকুল বাইসাইকেল চালিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তাকে মাইক্রোবাস চাপা দিলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে প্রাণ হারিয়ে অনেক সময় সড়কে পড়ে থাকে।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের এসআই রেজাউল জানান, সড়ক দূর্ঘটনায সফিকুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানতে পারছি, সে বাইসেকল চালিয়ে কোথাও যাচ্ছিলেন। তাকে মাইক্রোবাস পিছন থেকে চাপা দিলে সে মারা যায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় স্ত্রীর পাল্টা সংবাদ সম্মেলন

আবারও বড়পুকুরিয়ায় পুরোদমে কয়লা উত্তোলন শুরু

১৬ বছরে বাংলাদেশ প্রতিদিনের ইফতার মাহফিলে বক্তারা বাংলাদেশ প্রতিদিন আগামীতেও দেশের এবং দেশের মানুষের কল্যানে ও উন্নয়নের কথা বলবে

বাইক চলাচলে প্রস্তাবিত নীতিমালা সংশোধনের দাবীতে দিনাজপুরে বাইকারদের মানববন্ধন

বোচাগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন

আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ১১ ব্যক্তিকে অর্থদন্ড

বীরগঞ্জে ১০ লাখ টাকা ব্যয়ে হরিবাসর মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

গনপ্রতিনিধিত্ব আদেশ বাতিলের দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত