Sunday , 21 May 2023 | [bangla_date]

হরিপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশের সঙ্গে কাজ করি,মাদক -জঙ্গী সন্ত্রাস মুক্ত দেশ গড়ি জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রবিবার (২১ মে) বিকাল ৪ টায় উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও বাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠে হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোছাঃ লিজা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পীরগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মনজুরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, হরিপুর থানা (তদন্ত ওসি) আনোয়ারুল হোসেন,এস আই রাকিব,গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম,সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভিন সুমি,প্রমুখ।

বাল্য বিবাহ, মাদক , জুয়া, অজ্ঞান পার্টি, চুরি, প্রতারণা , নারী নির্যাতন, যৌতুক, আত্নহত্যা,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

প্রশাসনের কাছে জীবন ও সম্পদ রক্ষার দাবি জানিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

বীরগঞ্জে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিসকার নামাজ আদায়

ঠাকুরগাঁওয়ের আইন শৃংখলা কমিটির সভা

প্রতিবন্ধীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং  অধিকার নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

প্রতিবন্ধীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

ঠাকুরগাঁওয়ে দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার ১৬তম বর্ষপূর্তি পালন

পীরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

দিনাজপুরে আইনজীবীকে হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির প্রতিবাদ সভা