Wednesday , 10 May 2023 | [bangla_date]

হরিপুরে সংর্ঘের ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু, আহত-৬

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভুট্টা ক্ষেত ভেঙে নষ্টের কারণে সংঘর্ষের ঘটনায় সাইফুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত আরও ৬ জন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘর ছেড়ে পালিয়েছে অপরাধীরা ।

জানা যায়, গত ৩ মে বুধবার দুপুরে হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও সরকারপাড়া গ্রামের সাইফুর রহমানের রোপন কৃত ভুট্টা খেত ভেঙ্গে তছনছ করে নষ্ট করে দেয় ওই গ্রামের মৃত আব্দুল গফ্ফারের ছেলে সাইদুল ইসলামসহ তার লোকজন।
প্রতিবেশির মাধ্যমে জানতে পেরে, সাইফুর রহমান তার ভুট্টা খেতে গিয়ে দুষ্কৃতি ব্যক্তিদের বাধাদেয় ওই সময় সাইদুল ও তার লোকজন সাইফুর রহমানের উপর চড়াও হয়ে মারটিটের জন্য আক্রমণ করে। এতে সাইফুর রহমান বাধা দিলে ওই সময় তাদের হাতে থাকা ভুট্টা ক্ষেতে ব্যবহরিত কোদাল, কাস্তে লাঠি দিয়ে সাইফুর রহমানকে বেধড় ভাবে মারপিট ও আঘাত করতে থাকে এতে ঘটনাস্থলে সাইফুর রহমান আত্মচিৎকার করে, প্রচন্ড আঘাতে ও মারপিটে রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়ে ফেলে।

খবরপেয়ে পরিবারের লোকজন গিয়ে বাধা প্রদান করলে তাদেরকেও বেধরক মারপিট করে। পরে ৯৯৯ খবর দিলে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। প্রথমে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এতে সাইফুর রহমানের অবস্থার অবনতি হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে দু’দিন আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাইফুর রহমানের (৩৮) মৃত্যু হয়।
পরে গত ৯ মে মঙ্গলবার সাইদুর রহমানের লাশ ময়নাতদন্ত শেষে তার বনগাঁও গ্রামে দাফন করা হয়।

হরিপুর থানা পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় মৃত সাইফুর রহমানের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে ১২ জনকে অভিযুক্ত করে হরিপুর থানায় একটি মারপিট ও হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিরা ঘরবাড়ি ও এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে রাস্তার পাশে বাশেঁর মাচাঁই লাউ চাষ

বৈশাখী মেলায় হাজার হাজার  মানুষের উপচে পড়া ভীড়

বৈশাখী মেলায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও মিলাদ

বীরগঞ্জে একটি শুকনো আম গাছ যেন মরণ ফাঁদ

প্রত্যেক শিক্ষার্থীকে মেধাকে কাজে লাগিয়ে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

স্বাধীনতা বিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে আপনাদের সজাগ থাকতে হবে —– মির্জা ফকরুল ইসলাম আলমগীর

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় আটোয়ারী প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

শহীদ ক্যাডে স্কুলের মেধাবী বৃত্তি পরীক্ষায় সদরের ৫০টি স্কুলের ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নারীসহ ৯ জনের মৃত্যু

বীরগঞ্জে ১৪০ কোটি টাকা ব্যায়ে পূণর্ভবা নদীর খনন প্রকল্পের উম্মোচনে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী