Saturday , 20 May 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জিএসটি অন্তর্ভ‚ক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৩।
শনিবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। হাবিপ্রবি কেন্দ্রে উক্ত ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৩৬৮০ জন।
পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। পরিদর্শন শেষে তিনি বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজকের পরীক্ষায় উপস্থিতির হার শতকরা প্রায় ৯৮ ভাগ।
তিনি বলেন, প্রতিটি ভবন আমি ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মেডিকেল কলেজ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াসরুম, বিশ্রামের জায়গা, মেডিকেল সুবিধা, পানি ও সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা, অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, পার্কিং সুবিধাসহ বিভিন্ন সেবাম‚লক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামনের অন্যান্য পরীক্ষাগুলোতেও এ ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ২৭ মে ‘সি’ ইউনিট (বাণিজ্য) ও ০৩ জুন ‘এ’ ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আদালতে জামিন নিতে গিয়ে বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কারাগারে

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীরা

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

“রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৫-শিশু হাসপাতালে” ঠাকুরগাঁও সংবাদ-এ খবর প্রকাশের পর ৩-সদস্যের তদন্ত কমিটি গঠন

হরিপুরে পুকুরে পরে ভাই-বোনের মৃত্যু

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে “ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নির্ণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

পীরগঞ্জে নতুন করে ২জন করোনায় আক্রান্ত

বোচাগঞ্জে অধ্যক্ষ আব্দুর রশিদ স্যারের রোগ মুক্তি কামনায় দোয়া

তেঁতুলিয়ায় হাটবাজারে মিলছে না সার, চিন্তিত ক্ষুদ্র চা চাষিরা