Wednesday , 10 May 2023 | [bangla_date]

বীরগঞ্জে বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাশেদুল ইসলাম (৪০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোঃ জাহাঙ্গীর আলম (২৮)নামে ভ্যান চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোঃ রাশেদুল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং ভ্যান চালক মোঃ জাহাঙ্গীর আলম একই এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৬টায় দিনাজপুর-পঞ্চগড় সড়কের ভোগনগর ইউনিয়নের ফেরদৌস হাস্কিং মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার এসআই মোঃ রাজেকুল ইসলাম জানান, কবিরাজ হাট হতে ব্যাটারী চালিত ভ্যানে বাড়ী ফিরছিল কয়েকজন যাত্রী। পথে ভোগনগর ইউনিয়নের ফেরদৌস হাস্কিং মিল সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীতগামী একটি যাত্রীবাহী অজ্ঞাত বাস ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোঃ রাশেদুল ইসলাম নামে এক ভ্যান যাত্রী নিহত হয়। এবং ভ্যান চালক মোঃ জাহাঙ্গীর আলম আহত হয়েছেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য এবং পুলিশ উদ্ধার কাজে অংশগ্রহণ করে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিস ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই মোঃ রাশেদুল ইসলাম নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। এবং ভ্যান চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই পুলিশ রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাছ ধরার উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা

পীরগঞ্জে পাপ মোচনের আশায় পূণ্যস্নান উৎসব

দিনাজপুরের ১৩ উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরন

কোরআনের পাখিরা একদিনের শিক্ষা সফরে স্বপ্নপূরীতে

হরিপুরে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

বোচাগঞ্জে আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউটের অভিভাবক সমাবেশ

চিরিরবন্দরে চর্তুদিকে ছড়িয়ে পড়েছে ট্যাঙ্কি মেরামতের সুনাম

উপজেলা নির্বাচনের প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় বক্তারা

২৯মে মুক্তি পাচ্ছে জাহীন ও স্বর্ণার যৌথ গান ‘কাজলকালো দুটি চোখে’

আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা