Thursday , 25 May 2023 | [bangla_date]

পরিবারের নির্যাতনে ৩ বছরেও নিজ বাড়িতে ফিরতে না পারায় বৃদ্ধের সংবাদ সম্মেলন

রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তা মার্কেটে গতকাল বুধবার সন্ধ্যায় ৩বছরেও নিজ বাড়িতে ফিরতে না পারা সংবাদ সম্মেলন করছে বৃদ্ধ মোহাম্মদ আজাদ আলী। ভুক্তভোগী আজাদ উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
সংবাদ সম্মেলনে আজাদ বলেন, গত ২০১১ সালে আমাকে মারপিট করে আমার নিজ বাড়ি থেকে আমার বংশিয়রা ( আব্বাস, মামুন, বিপ্লব, মকলেসুর ও নওশাদ) বেরকরে দেয়। এবং আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। পরে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিততে সামাজিক ভাবে ঐ বাড়িটি (গাংগুয়া মৌজার নং ১৪৫১) তাদের কাছে বিক্রি করি। কিন্তু তাঁরা আমাকে সামান্য কিছু টাকা দিয়ে বাকি টাকা এখনো না দিয়ে প্রতারণা করেন । ২০২১ আমার নিজ জমিতে রোপনকৃত ধান জোর পূর্বক কেটে নিয়ে যায় তারা। উক্ত জমিটিও জোর পূর্বক দখল করে নেয়। এছাড়াও অন্য একটি জমিতে জোর পূর্বক বসতবাড়ি নির্মাণ করে। আমি অসহায় এবং আমার জনবল না থাকায় আমার নিজস্ব বসত বাড়ি ও আবাদি জমি দখল নিতে পারছি না। দির্ঘ তিন বছর যাবৎ রাণীশংকৈল বন্দরে একটি দোকান ঘরে ভাড়া থাকি। নিজে দর্জির কাজ করে কোন মতে সংসার চালাতে হয়। আমার নিজ বাড়িতে ফিরে গেলে তাঁরা আমাকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি অব‍্যহত রাখে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ ও রয়েছে।
এ ব্যাপারে আজাদের ভাই বিবাদী আব্বাস আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব অভিযোগ সব মিথ্যা। এগুলো অভিযোগের সরিষা পরিমাণ কোন সত্যতা নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কমেছে আমদানি, হিলি বন্দরে রাজস্ব ঘাটতি ৪৯ কোটি ৮২ লাখ

বোচাগঞ্জে হঠাৎ ঘূর্নী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের সভা

দূ’র্ণীতির মা’মলায় সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জে’লহা’জতে

ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন এবার দিনাজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখের অধিক শিশুকে

দিনাজপুরে লিচু-আমসহ ফলের বাজারজাতে মাহালি সমপ্রদায় বাঁশের খাঁচা বা টুকরি তেরীতে এখন ব্যস্ত

অশ্রুসিক্ত ভালোবাসায় সহকারী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকুল

চিরিরবন্দরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে