Thursday , 1 June 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে ৫জন মাংস বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে নোংরা পরিবেশে মাংস বিক্রি, প্রক্রিয়াজাতকরণ ও ওজনে কম দেওয়ার অপরাধে ৫জন মাংস বিক্রেতার কাজ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ৮ থেকে ১০ টা পর্যন্ত উপজেলার রানিগঞ্জ বাজার ও ঘোড়াঘাট বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় পশু জবাই মাংসের মান নিয়ন্ত্রণ আইনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান ৫ জন মাংস বিক্রেতার কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা রানিগঞ্জ বাজারের মাংস বিক্রেতা মো. রাজু মিয়া রবিউল ইসলাম ও মো. আলম মিয়ার কাছ থেকে ২ হাজার টাকা করে এবং ঘোড়াঘাট বাজারের আনারুল ইসলাম ও মিজানুর রহমানের কাছ থেকে দেড় হাজার টাকা করে জরিমানা করে আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. আরিফা পারভিন ও থানার এস আই খোকন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কলা খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

ঠাকুরগাঁওয়ে সরকারি পেরিফেরি (খাস) জমি জবর দখলের চেষ্টা — শিল্প প্রতিষ্ঠানের চলাচলের রাস্তা বন্ধ করে দোকানঘর নির্মাণের অভিযোগ

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সুন্দরী গ্রেপ্তার

বীরগঞ্জ থানায় সাবেক মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ ১২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা. আটক-১

আটোয়ারীতে ১ কেজি গাঁজা সহ আটক-২

পীরগঞ্জে চুরির ঘটনায় দুই যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাস্তুহারালীগের কেন্দ্রীয় নেত্রী ডেনিস ইসলামের সহায়তায় ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের প্রকল্পের টাকায় চেয়ারম্যানের পকেটে– ডিসির কাছে অভিযোগ

১৩ ডিসেম্বর বিরলের বহলা ট্রাজেডী দিবস হত্যা করা হয় ৩৯ জন নিরীহ মানুষকে