Tuesday , 6 June 2023 | [bangla_date]

দেশের সব পাঠাগারগুলি নষ্ট করে দিয়েছে সরকার -মির্জা ফখরুল

মোঃ মজিবর রহমান শেখ,
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান যে সরকার দেশের সব পাঠাগার গুলি ধংস করে দিয়েছে। আগে প্রত্যেকটি ঠাকুরগাঁও জেলায় সরকারীভাবে পাঠাগার নির্মান করা হত। সেখানে বরাদ্দ দেওয়া হত প্রচুর বইপত্র দেওয়া হত। জাতীয় গন্থকেন্দ্র থেকে সে বই গুলি পাঠানো হত। পাঠাগারের কোন আন্দোলনি এখন আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ৪ জুন রোববার সন্ধায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী উপস্থিত থেকে প্রধান বক্তা হিসেবে উপরোক্ত কথা বলেন, এ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ও মির্জা ফখরুল বলেন, সরকার দলের লোকেরা আজ নানা দুর্নীতির মাধ্যমে দেশের সব পাঠাগারগুলির বরাদ্দ নিজেদের পকেটে ভরছেন। নামি বেনামি নানা ভাবে নিহেদের ইচ্ছেমত গ্রন্থাগার নির্মান করে সেসব গ্রন্থাগারের বরাদ্দগুলি হজম করছে। গ্রন্থাগারের যে আন্দোলন এ আন্দোলনটি আমাদের তৈরী করতে হবে। আজ ১৫ টি জেলায় একসাথে যে পাঠাগার গুলি উদ্বোধন করা হবে এটা একটি আন্দোলনে পরিনত করতে হবে। সবাই এ কাজ করেনা। যারা করে তাদের উৎসাহিত করতে হবে। রাজনীতিকে সমৃদ্ধ করতে হলে পাঠাগারকে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রতেকটি জেলায় পাঠাগার নির্মান করতে হবে। আমাদের দিকে দেশ ও জাতি তাকিয়ে আছে রাজনৈতিক পরিবর্তনের জন্য। একি সঙ্গে আমাদের চিন্তাশক্তি কেও পরিবর্তন করতে হবে। দেশ ও জাতির উজ্জল ভবিষ্যতের জন্য আমাদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতিটি নেতা ও কর্মী সবাইকে বই পড়তে হবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তা আমাদের এখানে নেই বলেই রাজনিতীতে আজ এত সমস্যা। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী দলের অবস্থান ও কর্ম পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ সভাপতি ওবাইদুল্লাহ মাসুদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে জেলা বিএনপি কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগার এর উদ্বোধন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিরলে চোরাই ইজিবাইক, শ্যালো মেশিন উদ্ধারসহ ২ চোর গ্রেফতার

আটোয়ারীতে ব’জ্রপা’তে ৮টি ঘর পু’ড়ে ছা’ই

ঠাকুরগাঁওয়ে বিজিবির রংপুর রিজিয়নের আন্ত: ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় ফুলবাড়ি ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন !

দিনাজপুর শিক্ষা বোর্ডে নবনিযুক্ত সচিব প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন প্রধান-কে শুভেচ্ছা

বীরগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দৌড়ত্ব বেড়েছে

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী, দোয়া ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা

বোচাগঞ্জে নির্বাচনী গণসংযোগকালে মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বজলুর রশিদ কালু —– আমি জনগণের মনোনীত প্রার্থী! জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী