Tuesday , 20 June 2023 | [bangla_date]

আটোয়ারীতে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ

“গাছ লাগাই পরিবেশ বাঁচাই, “লাগাবো বৃক্ষ তাড়াবো দুঃখ, দেশকে করবো সমৃদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রামীণ ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে ঠাকুরগাঁও জোনের আটোয়ারী এরিয়ার, রাধানগর আটোয়ারী শাখায় অর্ধশত ঋণগ্রহীতাদের মাঝে ৬ টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এসময় গ্রামীণ ব্যাংকের এরিয়া প্রোগ্রাম অফিসার মোঃ লিয়াকত আলী, রাধানগর আটোয়ারী শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম সহ অত্র শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরিয়া প্রোগ্রাম অফিসার মোঃ লিয়াকত আলী বলেন, “বর্তমানে গাছ কর্তণ ও বনভূমি ধ্বংসের জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর মনোরম এবং অক্সিজেন যুক্ত পরিবেশ ও পৃথিবী উপহার দিতে আমাদের সংস্থার পক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচি। এরই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ আটোয়ারীতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের ঋণগ্রহীতাদের মধ্যে এই বৃক্ষগুলো বিতরণ করা হয়েছে। এখন থেকে নিয়মিত গ্রামীণ ব্যাংক কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান”।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে মানববন্ধন

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজে বার্ষিক আন্তঃশ্রেণী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ৭২ঘন্টার আল্টিমেটাম দাবি পূরণ না হলে কাঠোর আন্দোলনের হুশিয়ারী

পীরগঞ্জে করোনাভাইরাসের টিকা নিয়েছে ৬৪ শতাংশ মানুষ , ৫ দিনে আক্রান্ত ১৫

পীরগঞ্জে ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকের পক্ষে টাকা বিতরনের অভিযোগে দুই জাতীয় পার্টির নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে কনস্টেবল নিয়োগে ভ‚য়া পরীক্ষার্থী-প্রতারকসহ আটক-১২

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টোকহোল্ডারদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ সভা

পীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার

দিনাজপুরে লিমা’স কিচেন-এর বেসিক বেকিং এন্ড বেকারী কোর্স ১ম ব্যাচের উদ্বোধন