Friday , 2 June 2023 | [bangla_date]

আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে বাঁধা দেওয়ায় মহিলা ইউপি সদস্য সহ গ্রেফতার দুই ঃ মাদকদ্রব্য উদ্ধার

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
মাদক বিরোধী অভিযানে বাধাঁ দেওয়ায় পঞ্চগড়ের আটোয়ারীতে মহিলা ইউপি সদস্য সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) গভীর রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকায় এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃতরা হলেন ধামোর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ময়না রানী (২৭) ও একই এলাকার মানিক চন্দ্রের পুত্র হৃদয় সরকার (২২)। উল্লেখ, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশ ৩১ মে রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার জনৈক মাদক ব্যবসায়ী আমির হোসেন এর বাড়ীতে অভিযান চালায়। অভিযানে পুলিশ তার বাড়িতে থাকা প্রায় দুই লক্ষ টাকা মূল্যের প্রায় ২০ গ্রাম হিরোইন, ৯০ এ্যাম্পুল বুপ্রিনরফিন ইনজেকশন, ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় পুলিশ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে গ্রেফতারের চেষ্টা করলে ইউপি সদস্য ময়না রানী ও হৃদয় সরকার সহ কয়েকজন গ্রামবাসী বাঁধা দেয় বলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান। এঅবস্থায় পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ থানায় ফিরে আসে। ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমির হোসেনকে প্রধান আসামী করে ১৪ জনের নামে আটোয়ারী থানায় মামলা রুজু করেন পুলিশ। মামলার প্রধান আসামী মাদক ব্যবসায়ী আমির হোসেনকে গ্রেফতার করতে পরদিন বৃহস্পতিবার রাতে পুলিশ আবারো অভিযান পরিচালনা করেন। এসময় ইউপি সদস্য ময়না রানী ও হৃদয় সরকার আবারো পুলিশের কাজে বাঁধা দিলে তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে চেক বিতরণ

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসবের উদ্বোধন

খানসামায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

চলতি বছর প্রাথমিকের সব পরীক্ষা বাতিল

সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুর জেলা কমিটি গঠিত

সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুর জেলা কমিটি গঠিত

চিরিরবন্দরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মতবিনিময়

ঠাকুরগাঁও পীরগঞ্জে পাহারাদারের হাত পা বেঁধে পুকুরে বিষাক্ত গ্যাস প্রয়োগ ৪৫ মন মাছ নিধন

পাকিস্তানি এজেন্ডার কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে এস,এস,সি ও সমমান  পরীক্ষায় ২৫২৪জন পরীক্ষার্থী

কাহারোলে এস,এস,সি ও সমমান পরীক্ষায় ২৫২৪জন পরীক্ষার্থী