Friday , 23 June 2023 | [bangla_date]

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন সকালে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের নেতৃত্বে উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল করিম, সাজ্জাদ সেলিম ও কামরুজ্জামান গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক আ: কুদ্দুছ ও আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী ও মখলেছুর রহমান সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ। বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে দেশ ও জাতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন —- সাবেক এমপি ইমদাদুল হক

চিরিরবন্দরে জন্ম নেয়া দুই পা বিশিষ্ট গরুর বাছুর দেখতে মানুষের ভীড়

কাহারোলে সোস্যাল এইড এর আয়োজনে মুসলিম হেলফেন জার্মানী’র অর্থায়নে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

পীরগঞ্জে যুবলীগের শান্তি ও সম্প্রীতি’র মিছিল

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট-দূর্ভোগে পথচারীরা!

বাংলাদেশের আগামী মহাকাশচারী হতে রাশিয়ায় নিজেকে প্রস্তুত করছে তেঁতুলিয়ার জোনাক

অতিবৃষ্টিপাতে দিনাজপুরের নদীর পানিতে নিম্মাঞ্চল প্লাবিত \ আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত

ফেন্সিডিল বহনকালে মাদক ব্যবসায়ী আটক

হিলিতে ৯৫০জন ছাত্র-ছাত্রীদের ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে গাছের চারা বিতরণকালে জেলা প্রশাসক