Friday , 16 June 2023 | [bangla_date]

আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ঢাকা হতে গ্রেফতার

আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামীকে ঢাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সদস্যরা।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার প্রধান আসামীর অবস্থান নির্ণয় করে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি দলের সহায়তায় অভিযান চালিয়ে ১৩জুন মধ্যরাতে দিনাজপুরের সদর থানার ধর্ষণ মামলার প্রধান আসামী ধর্ষক নতুন চন্দ্র রায় @ নতুন রায় (২১), পিতা-অক্ষয় চন্দ্র রায় @ নিরঞ্জন, সাং-পূর্বপারগাঁও, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকা হতে আতœগোপন অবস্থায় গ্রেফতার করে।
উল্লেখ্য, ভিকটিমের সাথে ধর্ষণ মামলার প্রধান আসামি নতুন চন্দ্র রায় @ নতুন রায় (২১) এর পরিচয়ের মাধ্যমে গত ৩০/০৪/২০২৩ আসামী পার্শ্ববর্তী একটি বাড়িতে রাত্রি যাপন করে। এবং ভয় দেখিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে রেখে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে দিনাজপুর জেলার সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে ১৩/০৬/২০২৩ মধ্যরাতে র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১১,সিপিএসসি, আদমজীনগর এর যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকা হতে আত্মগোপনকৃত অবস্থায় ধর্ষণ মামলার প্রধান আসামি নতুন চন্দ্র রায় ওরফে নতুন রায় (২১),পিতা- অক্ষয় চন্দ্র রায় ওরফে নিরঞ্জন, সাং-পূর্ব পারগাঁও, থানা কোতোয়ালি জেলা দিনাজপুরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী ধর্ষণের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে এবং গ্রেফতার এড়ানোর লক্ষে সে উক্ত এলাকায় আতœগোপন করে ছিল মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে হাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা

পীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর ৩ মাস কারাদন্ড

পীরগঞ্জ রেল স্টেশন থেকে সোহেল নামে এক শিশু পাওয়া গেছে

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য  সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

তেঁতুলিয়ায় টিউলিপ কৃষাণীদের সাথে প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিবের মতবিনিময়

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু-৭৪, আক্রান্ত-৬হাজার ৮৫৪জন

পীরগঞ্জে পঞ্চম দিনের মত চলছে লগডাউন,আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ