Monday , 26 June 2023 | [bangla_date]

ঈদুল আযহায় ৬দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানী

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে দেশের সর্ব উত্তরের চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর ৬দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানী কার্যক্রম । তবে বন্দরের ইমিগ্রেশনে যাত্রীপারা ও বন্দর সংশ্লিষ্ট সকল কার্যক্রম সেবা চালু থাকবে বলে জানা গেছে।

সোমবার বিকেলে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল)’র বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অর্থাৎ ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই যথারীতি মেনে বন্দরের কার্যক্রম চালু হবে।

বাংলাবান্ধা কাস্টম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম জানান, পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা কাস্টম শুল্ক স্টেশন ও বাংলাবান্ধা আমদানি -রপ্তানিকারক গ্রুপের সঙ্গে চতুর্দেশীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ৬দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার চলমান থাকবে।

বাংলাবান্ধা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ইমরুল হোসেন পাটোয়ারী জানান, পবিত্র ঈদুল আযহায় বাংলাবান্ধা স্থলন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সেবা অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে দিনাজপুর ৩-২ গোলে ঠাকুরগাওকে হারালো

রাণীশংকৈলে বিএনপি নেতার হাতে হেনস্থার স্বীকার গনঅধিকার পরিষদ নেতা

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগের জাতীয় পর্যায়ে তিনটি পুরষ্কার লাভ

রাণীশংকৈলে ফেনসিডিলসহ দুই যুবক আটক

দেশের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি করা হচ্ছে—-খাদ্য উপদেষ্টা

২০ জুন গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে ইউএনও’র প্রেস ব্রিফিং

টি-টোয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় কয়লা খনির শ্রমিক নিহত

নবাবগঞ্জে আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলায় দুইজন আসামি গ্রেফতার

তেঁতুলিয়ায় সাড়ে চার বছরের সন্তানসহ নিখোঁজ গৃহিনী নির্জনা