Friday , 16 June 2023 | [bangla_date]

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হল কৃষি। টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই। কৃষিপ্রধান দেশ হলেও পাকিস্তানি শাসকদের ভ্রান্ত নীতি এবং অবহেলার কারণে এ দেশের সিংহভাগ মানুষের দু’বেলা ভাত জুটতো না। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই কৃষিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন নীতি গ্রহণ করেন। পরবর্তীকালে এটি দেশের খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা রেখেছে।
শুক্রবার (১৬ জুন ২০২৩) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসে ২০২২-২০২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৩-২০২৪ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) ও রোপাআমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সরিফুল ইসলাম

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাজবাটী কালিয়া কান্তজিউ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের জন্য প্রসাদ প্রদান করলেন রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি জেলা প্রশাসক

ভাষা শহীদদের স্মরণে বীর মুক্তিযোদ্ধা চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শহীদুল ইসলাম খান এর উদ্দ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

পীরগঞ্জে সয়ন ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার,নগদ টাকা চুরি

পঞ্চগড়ে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন

হরিপুরে আশ্রায়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাৎ,আটক-১

দিনাজপুরে রুসাদ’র বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিল সভাপতি- কুতুব উদ্দিন, সাধারন সম্পাদক এমরান হোসেনসহ ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

কাহারোলে পল্লী’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সুশান্ত সিং রাজপুতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে: পারিবারিক আইনজীবী

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডদেশ