Tuesday , 27 June 2023 | [bangla_date]

এবারের ঈদে নাটক ইত্যাদি নয়

প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। এটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। বরাবরই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। প্রতি বছর দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করেন তিনি। তার নাটকের নাম যেমন ব্যতিক্রমী এবং ছন্দময়, তেমনি গল্পেও পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। বরেণ্য এই নির্মাতার প্রতিটি নাটকেই থাকে চমৎকার সামাজিক বক্তব্য, যে কারণে এই ভিউ বাণিজ্যের যুগেও পরিবার নিয়ে দর্শকরা তার নাটক উপভোগ করেন। গল্পের প্রয়োজনে এবার সম্পূর্ণ নাটকটি ধারণ করা হয় দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে। নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন এবং কক্সবাজারের সবচাইতে দৃষ্টিনন্দন হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা তিনদিন নাটকটি ধারণ করা হয়। বর্তমানের এই সামাজিক অবক্ষয়ের যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত এক যুবক ও এক যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনী।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সঙ্গীতায়োজনের পাশাপাশি সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ।

এটিএন কর্তৃপক্ষ জানায়, যেহেতু তিনি শুধুমাত্র আমাদের চ্যানেলের জন্যই নাটক নির্মাণ করেন। তাই তার নাটকের সময় আমাদের চ্যানেলে দর্শক থাকে বেশি। ঈদের দিনের শত ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা পরিবার নিয়ে এই নন্দিত নির্মাতার নাটক দেখতে বসেন। কারণ তার নাটক সব সময়ই পারিবারিক নাটক হয়, যা শিক্ষণীয় এবং বক্তব্যধর্মী। আমাদের বিশ্বাস বরাবরের মতো এবারও এ সময় এটিএন বাংলার দর্শক থাকবে সবচেয়ে বেশি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিপি স্কুল জয়ী

তেঁতুলিয়ার মেধাবী ছাত্র রংপুর কার্মাইকেল কলেজের মামুনুর রশিদ ব্লাড ক্যানসাররোগে আক্রান্ত তার চিকিৎসা জন্য অর্থের প্রয়োজন

ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়ে সংক্রমণঝুঁকিতে টিকাদান কেন্দ্র

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস পালিত । মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা

রাণীশংকৈলে ১৯বছরে যায়যায়দিন পত্রিকার জন্মদিন পালিত

ঠাকুরগাঁওয়ের আদি ফসল কাউন যব ঢেমসি বিলুপ্তির পথে

ঠাকুরগাঁওয়ে কাঁচা মরিচের কেজি ২০০

বিরল মাইনুল হাসান মহাবিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে নিয়ম ও বিধি লঙ্ঘন এর অভিযোগ

বিরল মাইনুল হাসান মহাবিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে নিয়ম ও বিধি লঙ্ঘন এর অভিযোগ

রাণীশংকৈলে জাতীয় কন্যা দিবস পালন