Friday , 16 June 2023 | [bangla_date]

ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন এবার দিনাজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখের অধিক শিশুকে

এবার দিনাজপুর জেলায় ৬ হতে ১১ মাস বয়সী ৩৬,৬৫৬জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী ৩,০৬,৫২৭জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে মোট ৩,৪৩,১৮৩ জন শিশুকে। এজন্য স্থায়ী, অস্থায়ী কেন্দ্র ও অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) খোলা হবে মোট ২৬১৪টি। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য মাঠকর্মী, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠকর্মী ও স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) ৫৮৭৬জন কর্মী প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে দিনাজপুর সিভিল সার্জন অফিস এর আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য সাংবাদিকদের জানান সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। ১৮জুন সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ কাওসার আহম্মেদ তথ্য ভিত্তিক আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। সাংবাদিকদের পক্ষে আলোচনায় অংশ নেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল ও সহঃ সাধারন সম্পাদক রতন সিং, আওয়ামীলীগ কন্ঠের প্রকাশক ও সম্পাদক নুরুল হুদা দুলাল, সাংবাদিক কামরুল হুদা হেলাল, মোঃ শাহিন হোসেন, রেজাউল করিম রঞ্জু, রস্তম আলী মন্ডল, মোঃ আকরাম হোসেন বাবলু ও নুরুল ইসলামসহ প্রমুখ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী আরও বলেন, ভিটামিন ‘এ’ অপুষ্টি জনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে তবে সেই শিশুকে ক্যাম্পেইন চলাকালীন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালে পার্শপ্রতিক্রিয়া হওয়ার কোন ঝুঁকি নেই। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ।
উল্লেখ্য, সারাদেশব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৮ই জুন সকল শিশুকে বয়স অনুপাতে নীল রঙ ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বিরামপুর
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল ইফরান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
এছাডাও বক্তব্য রাখেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. তাহেরা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের আঃ রাজ্জাক সহ গ্রাম বিকাশ কেন্দ্র ও বি ওযাই এফ সি সহ এনজিও ফোরাম এর সভাপতি এনামুল হক প্রমুখ।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মাসুদ রানা জানান, বৃহস্পতিবার (১৮জুন ) একদিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১৩ হাজার ২০ জন শিশুকে একটি করে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাত্তারের জানাজা ও দাফন

আহমদিয়া মুসলিম জামাত নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ে সাড়ে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা

রাণীশংকৈলে ৮নং নন্দুয়ার নৌকার প্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

আটোয়ারীতে ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জারিমানা

রাণীশংকৈলে পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে নগদ অর্থ, কম্বল ও প্যাকেজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে খাবারের অভাবে সেহেরি খেতে পারেনি রোজাদাররা!

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সম্মেলন ভবিষ্যতের বাংলাদেশ ফ্যাসিস্টের জন্য আর কোন জায়গা দেবে না ——ব্যারিস্টার নওশাদ জমির

কাম বালা যে দৃষ্টান্ত দেখিয়েছেন, এটি একটি শিক্ষনীয় বিষয়। —-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি

আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-মির্জা ফখরুল