Wednesday , 7 June 2023 | [bangla_date]

কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী

“সংকটে-সংগ্রামে যেন না করি ভুল আছে চির প্রেরণার রবীন্দ্রনাথ, আছে নজরুল” এই শ্লোগানকে সামনে রেখে শতবর্ষী সৃজনশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে শনিবার রাতে নাট্য সমিতির মঞ্চে ২ কবির জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও ২ কবির রচিত দুটি নাটক মঞ্চস্থ করা হয়।
দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন বিশ^কবি বরীন্দ্রনাথ ঠাকুরের উপর দিনাজপুর নাট্য সমিতির সহ-সভাপতি আসাদুল্লাহ সরকার এবং কাজী নজরুল ইসলামের উপর আলোচনা করেন সাবেক অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল। এর পরে বরীন্দ্রনাথ ঠাকুরের রচনায় এবং সম্বিত সাহা সেতুর নির্দেশনায় ‘কাবুলীওয়ালা’ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনায় এবং টংক নাথ অধিকারীর পরিচালনায় ‘পুতুলের বিয়ে’ নাটক মঞ্চস্থ হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাট্য সমিতির সহ সম্পাদক শেখ ছগীর আহম্মেদ কমল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা

বোদা থানার ওসি শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেলেন

বিরলে ট্রাক্টর চাপায় এক ইট ভাটা ম্যানেজারের মৃত্যু

টক অফ দা কান্ট্রিতে পরিণত তর্কে জড়ানো সেই চিকিৎসকের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য মেরামত ও বুধারু স্মৃতি সৌধ হকার মুক্ত প্রয়োজন

দীর্ঘ সাড়ে ৪মাস বন্ধের পর ফের মধ্যপাড়া পাথর খনি উত্তোলন শুরু

পীরগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

চিটাগাং সিনিয়র্স ক্লাবের পিঠা উৎসব

হরিপুরে ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

এক সতিনকে জেতাতে মাঠে দুই সতিন