Monday , 19 June 2023 | [bangla_date]

করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি শাহারিয়ার হিরুর মাতা শাহানারা বেগমের ইন্তেকাল

দিনাজপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি বিশিষ্ঠ সাংবাদিক শাহারিয়ার শহিদ মাহবুব হিরুর মাতা দক্ষিণ বালুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা শাহানারা বেগম ১৯ জুন সোমবার দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আনুমানিক ২ টা ৪৫ মিনিটে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ নাতী-নাতনি এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমা শাহানারা বেগমের ১ম জানাযা আজ মঙ্গলবার সকাল ১১ টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং ২য় জানাযা বিরল উপজেলার মঙ্গলপুর মোস্তফাবাদ গ্রামে দুপুর ২টায় জানাযা শেষে মঙ্গলপুরে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জনশীল গোপাল এমপি, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড, শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারন সম্পাদক শাহীন হোসেনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাত দফা দাবিতে পঞ্চগড়ে প্রধান উপদেষ্টা বরাবরে জাগপার স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন—- আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রীর প্রচারণা

আটোয়ারীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চিরিরবন্দরে ইটভাটায় প্রশাসনের সাঁড়াশী অভিযান, জেল-জরিমানা আদায়

পীরগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী প্রস্তুতি সভা

বৃহস্পতি গ্রহে এফএম, ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

হরিপুর-ধীরগ›জ সড়কে এক মাস ধরে বসে আছে মধ্য বয়সী এক নারী

বোচাগঞ্জে আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বীরগঞ্জ থানার আনন্দ উদযাপন

বিএনপি-জামাতের সেই তলাবিহীন ঝুড়ির দেশ এখন উন্নয়নে ছেয়ে গেছে —-হুইপ ইকবালুর রহিম