Wednesday , 7 June 2023 | [bangla_date]

খানসামায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েল স্টার স্কুল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফলে সবার চেয়ে এগিয়ে প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত রয়েল স্টার স্কুল। প্রতিষ্ঠানটি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামে গড়ে উঠেছে। এবারে ৫ জন শিক্ষার্থী ট্যালেন্ট ও ৫ জন শিক্ষার্থী সাধারন বৃত্তি পেয়ে এ কৃতিত্ব অর্জন করে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর প্রকাশিত গেজেট সূত্রে জানা যায়, এ উপজেলায় ৯৪ জনের মধ্যে ৫৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৩৭ জন শিক্ষার্থী সাধারন বৃত্তি পায়। এর মধ্যে সর্বোচ্চ ১০ জন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি পায় রয়েল স্টার স্কুলের শিক্ষার্থী। অন্যান্যদের মধ্যে খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারণ বৃত্তি, পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি, বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন সাধারণ বৃত্তি, গ্রীণ লিফ কিন্ডার গার্টেনে ৩ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি, স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজে ২ জন ট্যালেন্টপুল ও ২ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এছাড়াও ৬ টি স্কুল ৩ জন করে, ৯ টি স্কুল ২ জন করে এবং ২০ টি স্কুলে ১ জন করে ট্যালেন্টপুল/সাধারণ বৃত্তি পেয়েছে।
রয়েল স্টার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মোঃ আনোয়ার হোসেন বলেন, এ কৃতিত্ব পুরোটা স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের। তাদের সকলের একান্ত সহযোগিতা ও প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। আগামীতে এ ধরনের ফলাফল অব্যাহত রাখার চেষ্টা করব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের রোডের আনন্দ বেকারীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আটোয়ারীতে জাল টাকাসহ জালিয়াত চক্রের এক প্রতারক গ্রেফতার

নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার পাচারের চেষ্টা,  ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার পাচারের চেষ্টা, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

হাবিপ্রবিতে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয়  শুদ্ধাচার কৌশল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবিতে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ফুলবাড়ীতে দরিদ্র শিক্ষার্থী ও কিডনি রোগীকে আর্থিক সহায়তা প্রদান

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ৪ পুলিশসহ আহত ৭, পৃথক মামলায় গ্রেফতার ৯

রানীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন

বঙ্গবন্ধু কন্যা দেশের সকল মানুষের জন্য ভাত কাপড় ও বাসস্থানের ব্যবস্থা করেছেন -হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জ আ’লীগের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে যৌথ বর্ধিত সভা

অভাবে পড়ালেখা থেমে গেলেও থামেনি স্বপ্ন \ বিমান তৈরি করে উড্ডয়ন আলমগীরের