Monday , 19 June 2023 | [bangla_date]

খানসামায় বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৩শ’ রোগীকে চিকিৎসা সেবা ও ৭৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার পাকেরহাটে অবস্থিত জমির উদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর উদ্যোগে ও সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির ও ছানি অপারেশনর রোগী নির্বাচিত করা হয়।
চিকিৎসা ক্যাম্পে ৩০০ জন রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ৭৫ জন চোখে ছানি পড়া রোগীর মধ্যে ২৫ জন অন্তর অন্তর ৩ মাসে পর্যায়ক্রমে রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। ছানি অপারেশনের পাশাপাশি রোগীদের লেন্স, যাতায়াত, খাওয়া-দাওয়া ও চশমা প্রদান করা হবে।
এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ্ নিপুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডেপুটি জেনারেল জাকির হোসাইন, জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক জীতেন্দ্রনাথ রায়, ছওয়াবের প্রোগ্রাম অফিসার মোঃ মনিরুজ্জামান, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সাজু সরকার, ছওয়াব এর স্বেচ্ছাসেবী আঃ জব্বার, লাবু ইসলাম, আপেল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সুধীজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ১০০০ পিস মাস্ক বিতরণ

সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে সকল আদিবাসী হত্যার বিচার দাবীতে দিনাজপুরে মানববন্ধন

পীরগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

দিনাজপুর জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে যাবে

বিরলে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পাপেট শো বা পুতুল নাচ

ঠাকুরগাঁওয়ে লাম্পি স্কিন রোগে ৭২ গরুর মৃ-ত্যু

৭ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে নারী উন্নযন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক’র সংবাদ সম্মেলন

দিনাজপুর সীমান্তে বিএসএফের  গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ে ধান ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

পঞ্চগড়ে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন