Wednesday , 21 June 2023 | [bangla_date]

খেলা যেন শিক্ষা অর্জনের বাঁধা না হয়ে দাঁড়ায় ——রাণীশংকৈলে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান

স্টাফ রির্পোটার-রাণীশংকৈল(ঠাকুরগাঁও) থেকেঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (২০ জুন) মঙ্গলবার বিকালে রাঙাটঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমি ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ভাল কিছু কাজ করতে গেলে সমস্যার সম্মুখিন হতে হয় তা উপেক্ষা করে সফলতা অর্জন করতে হবে। দেশ স্বাধীনের সময়েও এ দেশে কিছু সংখ্যক লোক বিরোধীতা করেছিল। কিন্তু থেমে থাকেনি স্বাধীনতা। তিনি আরো বলেন, আমাদের মেয়েরা আজ জাতীয় পর্যায়ে ফুটবল খেলে বিদেশে গিয়ে দেশের মুখ উজ্জল করছে। এজন্য রাঙ্গাটুঙ্গি মেয়েদের জন্য খেলার উপকরণ সামগ্রী প্রদানের প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি- জেলা প্রশাসকের সহধর্মীনি জান্নাতুল ফেরদৌস,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক এমপি ও জেলা আ.লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, সাবেক অধ্যক্ষ ও রাঙ্গাটঙ্গি ফুটবল একাডেমি পরিচালক তাজুল ইসলাম।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত, সহকারী কমিশনার ভ‚মি ইন্দ্রজিত সাহা,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহমদ হোসেন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
উল্লেখ্য খেলায় পঞ্চগড় ফুটবল একাডেমিকে রাঙাটঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমি ২-০ গোলে বিজয় লাভ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চুরির আতঙ্কে বীরগঞ্জের মানুষ, চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

১হাত জায়গা ছাড়বেন না পাকা রাস্তা চাইবেন এটা হতে পারেনা – রাণীশংকৈলে এমপি হাফিজউদ্দীন

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে —দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খাঁন এমপি

হাবিপ্রবিতে চারটি হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে আহত-১২জন \ তদন্ত কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে নগর সমন্বয় কমিটির সভা

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের বার্ষিক ওরশ মোবারক

বাংলাদের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানালেন- এমপি রমেশ চন্দ্র সেন

পীরগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা