Monday , 19 June 2023 | [bangla_date]

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র ম্যুরাল ভাঙচুর প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্মুখে দিনাজপুর রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম। এসময় সংগঠনের সভাপতি প্রফেসর ড. বলরাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী স্বাধীনতা বিরোধীচক্রের ওই দুর্বৃত্তদের দ্রæত গ্রেপ্তার এবং কঠোর শাস্তি দিতে হবে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফেসর ড. মো. নাজিমউদ্দীন,সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হারুন-উর- রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রফেসর ড. মো. মোমিনুল ইসলাম প্রমুুুুখ। মানববন্ধন সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: সাদেকুর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আন্তঃ বিভাগ ভলিবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ডুডুমারী আনসার ও ভিডিপি ক্লাব

ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

দিনাজপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৩ লাখ টাকার শিক্ষা বৃত্তি বিতরণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি

দেশরত্ন শেখ হাসিনাকে কটূক্তি করায় বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত

মুনসুর আলম আর নেই

তেঁতুলিয়ায় দ্বিতীয়বার উচ্ছেদ অভিযানে যুবলীগ নেতার অবৈধ দখলকৃত জমি উদ্ধার

হরিপুরে বাঁশের সাঁকো পারাপারে চাদাঁ না দেওয়ায় মারপিটের অভিযোগ উঠেছে

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ কর্মচারীকে বিদায় সংবর্ধনা