Sunday , 11 June 2023 | [bangla_date]

চিরিরবন্দরের আউলিয়াপুকুরে মহানাম যজ্ঞানুষ্ঠান

চিরিরবন্দর প্রতিনিধি\ শনিবার চিরিরবন্দর উপজেলার আউলিয়া পুকুর ইউনিয়নের ছোট বাউল দেবিগঞ্জ বাজারে অষ্ঠ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ঠ কালীন লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করতে আসেন চিরিরবন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান, চিরিরবন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায়।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাশী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুর্দিনের সাবেক ব্যক্তিগত নিরাপত্তা সহকারী ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায় কীর্তন অনুষ্ঠানে পৌঁছালে শত শত ভক্তবৃন্দ তাকে উলুধ্বনি, শংকধ্বনি ও পূজা অর্চনার মধ্যে দিয়ে বরণ করে। এসময় শত শত নর-নারী ভক্তবৃন্দ শ্লোগান দেয় “জ্যোতিষ চন্দ্র রায় তোমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাই”। এসময় শ্রী জ্যোতিষ চন্দ্র রায় ভক্ত সমর্থকদের উদ্দ্যোশে বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর শাখার একজন নিষ্ঠাবান কর্মী। দলের মঙ্গলের জন্য আমি দিনাজপুর-৪ আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একসময় ব্যক্তিগত নিরাপত্তা সহকারী হিসেবে তার সেবা করেছি। নেত্রী যদি মনে করেন আমি এই আসনের জন্য যোগ্য তাহলে আমাকে মনোনয়ন দিবেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকের অনুষ্ঠান বিশেষ প্রার্থনা করবেন যাতে তিনি সুস্থ দীর্ঘায়ু লাভ করতে পারেন। আমি সবসময় এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করে যাবো। শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যায়যায়দিন প্রতিনিধি কবিরুল ইসলামের মমতাময়ী মায়ের যানাযা সম্পন্ন

বীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

তেঁতুলিয়ায় ঢাবিতে ২ ইউনিটে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চত দিনমজুরের ছেলে মুক্তারের

শীতে কাঁপছে উত্তরের তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০.৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, আহত মোটরসাইকেল চালক ও আরোহী

আটোয়ারীতে দোয়া মাহফিলের মধ্যদিয়ে পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

বীরগঞ্জের মরিচা ইউনিয়নে জি আর কার্ডের চাল বিতরণ

পঞ্চগড়ে ধান ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

বিয়ের ৯ বছর পর একসাথে ৩ সন্তানের জন্ম