Friday , 16 June 2023 | [bangla_date]

চিরিরবন্দরে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ (বালক) অনুূর্ধ্ব-১৭’র ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে আব্দুলপুর ইউনিয়ন পরিষদ এবং রানার্সআপ হয়েছে সাতনালা ইউনিয়ন পরিষদ। গত ১৫ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনালটি খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ, সাতনালা ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম বক্তব্য রাখেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদলের হাতে ট্রফি তুলে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় শিশু ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত কিশোর গ্রেফতার

পঞ্চগড়ে সরকারের ১৫ বছরের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্যের শোভাযাত্রায় হাজারও নেতাকর্মীর ঢল

ঠাকুরগাঁওয়ে ৩৫ তম বৈশাখী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ক্লাবের রাজবাটী শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে ফলমুল ও খাদ্য বিতরণ

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

দিনাজপুরে মানবিক সাহায্য সংস্থার নতুন শাখা উদ্বোধন \ ৩ জন উদ্যোক্তার মাঝে ৫ লক্ষ টাকা করে ঋণ বিতরণ

৭শ জনের বিরদ্ধে মামলা ঠাকুরগাঁওয়ে পুরুষ শূন্য গ্রাম, শিশু ও নারীরা আতংকে

৭শ জনের বিরদ্ধে মামলা ঠাকুরগাঁওয়ে পুরুষ শূন্য গ্রাম, শিশু ও নারীরা আতংকে

উত্তরাঞ্চলের বৃহত্তম দিনাজপুরের চামড়া মার্কেটে রাস্তায় পড়ে থাকা ছাগলের চামড়া নেয়া হয় ময়লার ভাগারে

রাণীশংকৈলে মন্দিরে গণশৌচাগার উদ্বোধন