Friday , 23 June 2023 | [bangla_date]

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগদান করাতে সাবেক এমপি সুলতানা বুলবুলকে সংবর্ধনা

দীর্ঘদিন অতিবাহিত হলেও জাতীয় মহিলা সংস্থা দিনাজপুর জেলার চেয়ারম্যান হিসেবে যোগদান করাতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার সদস্য ও মহান মুক্তিযুদ্ধে বিশ^াসীদের দ্বারা পরিচালিত মুক্তি ফ্যাশন এন্ড টেইলার্স এর পক্ষে মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বৃহস্পতিবার মুন্সিপাড়াস্থ দিনাজপুর জাতীয় মহিলা সংস্থা কমপ্লেক্স কার্যালয় ফুল এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করে।
দিনাজপুর শহরের মালদাহপট্টিস্থ মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যান সমিতির সভাপতি, সাবেক বৃহত্তর জেলার সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সুলতানা বুলবুলকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যান সমিতির প্রধান উপদেষ্টা সাবিনা সুলতানা, শহর সভাপতি আলী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ সাহিদী, সমাজ কল্যান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ শাহ্, নির্বাহী সদস্য সুলেখা বেগম এবং মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক এএফএম হারিসুল্লাহ ও নির্বাহী সদস্য কাশী কুমার দাস ঝন্টু। এসময় নব যোগদানকারী চেয়ারম্যান, সাবেক এমপি সুলতানা বুলবুল বলেন, নারী ও শিশু মন্ত্রনালয়ের পক্ষ হতে গত ১৯জুন আমি দিনাজপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগদান করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার এই পদে আমাকে মূল্যায়ন করেছেন বলেই আমি এই পদে দায়িত্ব পালন করছি। আপনারা সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আগামীতে তিনি যেন প্রধানমন্ত্রী হিসেবে আবারো নির্বাচিত হয়ে দেশের মানুষের কল্যাণে ও উন্নয়নে কাজ করে যেতে পারেন। এসময় জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যৌথবাহিনীর অভিযান, ৩ বাস কাউন্টারে জরিমানা

পীরগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা উদ্বোধন

বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

বাল্যবিবাহকে ‘না’ জানালো নশিপুর হাই স্কুল এন্ড কলেজের ৭ শতাধিক শিক্ষার্থী

ফুলবাড়ী রক্ষার আন্দোলন ছিল গণমানুষের মুক্তির আন্দোলন —-অধ্যাপক আনু মুহাম্মদ

দিনাজপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদন্ড

বীরগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধ্যরাতে নানা দাবী নিয়ে হাবিপ্রবির ভিসির বাসভবনের সামনে ছাত্রীরা

মদপানে ছাত্রলীগ নেতা সহ ৪জনের মৃত্যু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন।