Saturday , 10 June 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) সকালে উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার নাগর নদীর তীরে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী চেকপোস্ট কলোনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

বিষয়টি শনিবার বিকাল সাড়ে ৬ টার দিকে নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গুলফামুল ইসলাম জানান, ঘাস কাটতে গেলে জিন্নাত আলীকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এতে পেটে সাইডে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

এবিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বর্ডার গার্ড (৫০ বিজিবি)র সহকারী পরিচালক এডি মোহাম্মদ রাজ মামুদ বলেন, আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে গনমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে যুব অধিকার পরিষদের মানববন্ধন

রাণীশংকৈলে সাংবাদিকের দাদীর কুলখানি

রাণীশংকৈলে দরপত্র ক্রয় ও দাখিল নিয়ে মেয়রের মতবিনিময়

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পাকিস্তানি এজেন্ডার কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপদ মাংস উৎপাদনে ভেটেরিনারী ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

রাণীশংকৈল পৌর সভার বিশেষ সভা

বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নে বিট পুলিশং এর উঠান বৈঠক

অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি এক ব্যক্তি