Wednesday , 14 June 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সত্যপীর ব্রিজ নির্মাণ– ৩ দফা দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকরগাঁওয়ে বিজিবি ক্যাম্পের সামনে সত্যপীর ব্রিজ নির্মাণ কাজে ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১৩ জুন মঙ্গলবার দুপুরে মানববন্ধনের মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত জমির মালিক, এলাকাবাসী সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এ সময় তারা বলেন, সত্যপীর ব্রিজ নির্মাণের জন্য জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়ে গত ২০/১০/২০১৯ ইং তারিখে ৪ ধারার নোটিশ জারির মাধ্যমে জমি মালিকদের জমি অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু উল্লেখিত সময়ে কর্তৃপক্ষ জমি স্থাপনা ও অন্যান্য সম্পদ মূল্যায়ন সম্পন্ন করলেও অদ্যাবধি ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করে নি। দীর্ঘ সময়ে সরকারের নিষেধাজ্ঞা থাকায় জমির উপর অবস্থিত মিল কলকারখানা ব্যবসা-বাণিজ্য বসতবাড়ি নির্মাণ পরিবর্তন ও পরিবর্তন কাজ বন্ধ রাখতে হয়েছে। যার দ্বারা আমরা জমির মালিকগণ চরমভাবে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এছাড়া ব্রিজ সংলগ্ন উভয় পাশে বানিজ্যিক এলাকা হওয়ায় দীর্ঘদিন নির্মাণ কাজ চালু থাকায় দোকানদার ও ব্যবসায়ীদের আয় রোজগার বন্ধ হয়ে আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত। অথচ ব্রিজ নির্মাণের পূর্বে জরিপ চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কনসালটেন্ট কর্তৃক সভায় প্রত্যেক দোকানদার ব্যবসায়ী ও অংশীজনদের ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেয়া হয়েছিল। সে আশা বাস্তবায়ন না করায় আমাদের আজকের এ কর্মসূচি । আমাদের দাবি না মানা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।মানববন্ধনে তাদের দাবি সমূহ ছিল:–
১,,জমির মালিক এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দ্রুত প্রদান করতে হবে । ২,, উভয় পাশের মসজিদ মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিবহন সহ চলাচলের প্রশস্ত রাস্তা নির্মাণ করতে হবে । ৩,,বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকার বিবেচনায় রাস্তার পূর্ব পাশে ডব্লীউ বীম/সুরক্ষা বেড়া নির্মাণ না করা। মানববন্ধনে স্থানীয় জমির মালিক ও বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

“উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বোদায় ৩ জনের মনোনয়নপত্র জমা প্রদান

পীরগঞ্জ রপ্তানী যোগ্য আম উৎপাদনে মতবিনিময় সভা

আটোয়ারীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

দিনাজপুরে ফিস্টুলা রোগীর জটিলতা সম্পর্কে সচেতনতা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বিরলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী চড়কসহ গ্রামীণ মেলা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ পঞ্চগড়ের ভ‚গর্ভস্থ নিরাপদ পানি যাচ্ছে পূর্ব ও দক্ষিণাঞ্চলের বন্যা দূর্গত এলাকায়

আগে শিক্ষা পরে বিয়ে-১৮ কিংবা ২১ পার হয়ে দিনাজপুরে স্কুল ছাত্রীদের শপথ বাক্য পাঠ