Friday , 9 June 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার ৮ জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আবু বকর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের ফুড সেফটি অফিসার মো: মাহমুদুল কবির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শেখ সাদী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান, ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডা: মো: নুরুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম প্রমুখ। সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং এক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা গুরত্বপুর্ন বলে সেমিনারে তুলে ধরা হয়। এছাড়াও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মাট নাগরিক ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নিস্পত্তি মামলার নথি ও আলামত ধ্বংস

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার ভয়ে আতঙ্কে রয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসক

বোচাগঞ্জে এক হাজার পিচ ট্যাপেন্টাডল সহ আটক ১

মোবারক আলী চক্ষু হাসপাতাল ভবনের উর্দ্ধমূখি সম্প্রসারণ কাজের উদ্বোধন

রাণীশংকৈলে নেকমরদ বঙ্গবন্ধু কলেজে আ’লীগের উদ্যোগে মিলাদ মাহফিল

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে ৮ পরিবারের আকুল আবেদন

পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন