Monday , 19 June 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের ছোট শিশু অহেদাকে বাঁচাতে পিতা-মাতার আকুতি !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর মহল্লার ২ বছর বয়সী ছোট শিশু অহেদার হার্টে ছিদ্র ধরা পরেছে। দিন দিন শিশুটি অসুস্থ হয়ে পরছে। ঠিকমত খাওয়া দাওয়া করতে না পরায় শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলছে। চিকিৎসকেরা জানিয়েছেন খুব দ্রুত সময়ে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। করাতে পারলে হয়তো বেঁচে যেতে পারে শিশুটি। কিন্তু দিন এনে দিন খাওয়া বাবার পক্ষে তার সামান্য ঔষুধ কেনার সামর্থ্য পর্যন্ত না থাকায় সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতার আবেদন করেছেন। জানা যায়, পৌর শহরের শান্তিনগর মহল্লার দিনমজুর উসমান আলী ও সুমির কন্যা সন্তান অহেদা কিছুদিন পূর্বে গুরুতর অসুস্থ হয়ে পরে। তার পিতা-মাতা বিভিন্ন মানুষের কাছে আর্থিক সহযোগিতা নিয়ে তাকে দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন তার হার্টে ছিদ্র রয়েছে। চিকিৎসকেরা ২টি ঔষুধ দিয়ে তাকে খুব দ্রæত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। এতে কমপক্ষে ৪-৫ লাখ টাকার প্রয়োজন বলে জানান তারা। কিন্তু দিন এনে দিন খাওয়া পিতার পক্ষে তাকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো অসম্ভব। এ অবস্থায় শিশুটির পিতা সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতা কামনা করেছেন। নানি মাফিয়ার বিকাশ নাম্বার : ০১৩০৯-৪৯২৮২২ এ আর্থিক সহযোগিতা পাঠানো যাবে এবং শিশুটির সাথে যোগাযোগ করা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ান সাউথ এশিয়া ৩য় আর্ন্তজাতিক ২দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন

পার্বতীপুরে রেললাইনের পাশে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাঘের শীতে জবুথবু বীরগঞ্জের মানুষ

খানসামায় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগ নেতা আটক

দিনাজপুরে সেন্ট যোসেফস স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর জেলা ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সার্বিক কর্ম মূল্যায়ন এবারে বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

কাহারোলে নারী দিন মজুর মুজুরীর বৈষম্যের শিকার