Sunday , 18 June 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের সমাপনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের সমাপনী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ জুন রবিবার ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো: মাকসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী , অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষক মো: শরিফুল ইসলাম, নাসির উদ্দিন, মোমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের বোর্ড সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আন্ত টেকনোলজি সমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থী, কারিগরি মেলায় ৩ টি সেরা স্টল প্রদর্শনকারী প্রতিষ্ঠান ও আন্ত:প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিকেলে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখানে প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

কাহারোলে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

শেখ হাসিনাকে ঘিরেই সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরামপুরে মাদকে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে “স্বপ্ন পূরণে”র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

উপজেলা পর্যায়ে কর্মশালা

মহানবীকে (স) নিয়ে কটুক্তি’র প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বীরগঞ্জের মতিয়ার রহমান

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ হলেন যারা

দিনাজপুরে রক্তের উপাদানের যৌক্তিক ব্যবহার বিষয়ক সেমিনার