Tuesday , 20 June 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে গ্রামীন ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী !

মোঃ মজিবর রহমান শেখ,
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। ২০ জুন মঙ্গলবার গ্রামীন ব্যাংকের নারগুন শাখায় কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই শ্লোগানে গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও এরিয়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল অফিসের যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল অডিট অফিসের যোনাল অডিট অফিসার মোহা: আব্দুল আলীম মোল্লা, ঠাকুরগাঁও সদর এরিয়া ম্যানেজার মুহাম্মদ শফিকুল ইসলাম, নারগুন শাখার শাখা ব্যবস্থাপক মো: রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, উদ্বোধনী দিনে ঠাকুরগাঁও যোনের আওতায় (ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, পঞ্চগড় ও আটোয়ারী) এই ৬ এরিয়ার ৭২টি শাখায় একযোগে ৮ লাখ ৫৪ হাজার ৪২০টি বিভিন্ন বনজ ও ফলজ গ্রাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে আরও ১৯ লাখ ৯৩ হাজার ৬৮০টি গাছের চারা বিতরণ করা হবে। উল্লেখিত শাখাসমূহের মোট ৩ লাখ ১৬ হাজার ৬২ জন সদস্যের মাঝে জনপ্রতি ২টি করে গাছের চারা বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তাগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে ধানচাষী নির্বাচন

তরুণদের মোবাইল ও মাদক থেকে বিরত রাখতে হলে খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। — বিএনপি নেতা মোজাহারুল ইসলাম।

পঞ্চগড়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ

দেখা না করেই ফিরে গেলেন স্বজনরা. করোনা ভাইরাসের কারণে হয়নি সীমান্তে মিলনমেলা..

পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বৃহস্পতি গ্রহে এফএম, ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

বিরলে কষ্টিপাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার

বীরগঞ্জে লুডু খেলা দেখাকে কেন্দ্র করে অটো চালককে পিটিয়ে আহত

দিনাজপুরে র‌্যাবের হাতে চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে সাংবাদিকের পুকুরে বি-ষ দিয়ে পোনা মাছ নি-ধন