Monday , 19 June 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণী উদ্ধার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। রবিবার ১৮ জুন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও নিয়াপাড়া গ্রামের আব্দুল বারেক নামে এক ব্যক্তির বাড়ি থেকে এ প্রানিটি উদ্ধার করে ১৮ জুন রবিবার বীরগঞ্জ বন সার্কেলের কাছে হস্তান্তর করা হয়।
সুত্র জানায়, আব্দুল বারেক তার বাড়ির একটি ঘরে গত ১৭ জুন শনিবার রাতে হঠাৎ করে বিরল প্রজাতির একটি প্রাণীকে দেখতে পায়। প্রথমে এটিকে মেছো বাঘ ভেবে আতংকে পড়ে যায়, বারেকের পরিবার। পরদিন বাড়ির সকলে মিলে এটিকে কৌশলে ধরে লোহার শিকল দিয়ে পা বেঁধে রাখে। ১৮ জুন রবিবার
রানীশংকৈল উপজেলার বনবিভাগের কর্মকর্তা শাহাজাহান আলীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে এটিকে গন্ধগোকুল প্রাণী হিসাবে সনাক্ত করেন। এদিন বিকালে তারা প্রাণীটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং ১৮ জুন রবিবার এটিকে বীরগঞ্জ বন সার্কেলের কাছে হস্তান্তর করেন । রাণীশংকৈল উপজেলা বন বিভাগের কর্মকর্তা শাহাজাহান আলী বলেন, গন্ধগোকুল একটি অরক্ষিত প্রাণী। এরা নিশাচর। মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এছাড়াও এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে । তিনি আরো বলেন, প্রাণীটিকে সুরক্ষিত অবস্থায় বীরগঞ্জ বন সার্কেলে পাঠানো হয়েছে। সেখানে সিংড়া বনায়নে এটিকে অবমুক্ত করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে জেলা পরিষদের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালী

পীরগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক ২দিনের প্রশিক্ষণ শুরু

বীরগঞ্জে কালভার্ট যেন মরণ ফাঁদ,ঝুঁকি নিয়ে পারাপার

শোক সংবাদ। সাংবাদিক মিজানুর রহমান লুলুর ইন্তেকাল

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের সময় এক ব্যাক্তি আটক

বোদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব, দুই হাজার শিক্ষার্থী পেল শীতবস্ত্র

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর সড়ক পরিবহন শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হল ভারতীয় ট্রাক

গ্রীষ্মে ফের বাড়তে পারে করোনা, প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা