Saturday , 24 June 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় ব্যবসায়ীকে মেরে পাঁচ লাখ টাকা চুরির অভিযোগ, থানায় ভুক্তভোগীর মামলা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জমাজমি বিরোধে পাথর ব্যবসায়ীকে মেরে টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হারুন অর রশিদ (৫৫) বাদী হয়ে গত ১৮ জুন তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, বাংলাবান্ধা ঝাড়–য়া পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে লোকমান হোসেন (৩৩), মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী (৩৩), মৃত.নজরুল ইসলামের ছেলে কাজিমুল (৪৬), মৃত.নেজারুল ইসলামের ছেলে হাবলু (৪০), মো. রবিউল ইসলাম (৪৬), হাবলুর স্ত্রী মোছা. নিলুফা (৩৬), কাজিমুলের স্ত্রী মোছা. আছমা (৪০), রবিউল ইসলামের ছেলে মো. সাদ্দাম (২২), নজরুল ইসলামের ছেলে আজিমুল হক (৫০) ও সাজিরুল হক (৩৬), মৃত.নেজারুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম ও জায়গীরজোত গ্রামের মৃত.নেজারুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৬০)।

অভিযোগে জানা যায়, আমি ও আমার ছেলে রাশিদুল ইসলাম একত্রে বাংলাবান্ধা ঝাড়–য়াপাড়ায় পাথরের ব্যবসা করি। মেসার্স রাশিদুল এন্টারপ্রাইজ নামে আমাদের একটি পাথরের সাইট রয়েছে। এই পাথরের সাইটের পার্শ্বের জমি নিয়ে আসামীদের সাথে জমির মালিকের বিরোধ চলছে। পাথরের সাইটে ঢুকার জন্য আমাদের কোন রাস্তা না থাকায় ওই জমির উপর দিয়ে পাথরের সাইটে গাড়ী নিয়ে আসা যাওয়া করে। আসামীরা প্রায়ই আমাদের পাথরের সাইটের গাড়ী যাওয়া-আসা করতে বাধা দেয় ও বিভিন্ন সময় হুমকি দেয় তারা পাথরের সাইটের জমির উপর দিয়ে গাড়ী ঢুকতে দেখলে গাড়ী ভাংচুর করে ক্ষতি করবে।

গত ১০ জুন বিকেল ৫টার দিকে জিয়াউর রহমান মেসার্স রাশিদুল এন্টার প্রাইজ পাথরের সাইটে লেবারের বিল পরিশোধের জন্য পাথরের সাইটে গেলে আসামীরা পূর্ব-পরিকল্পিতভাবে বেআইনীভাবে দলবল নিয়ে হাতে লাঠিসোটা, দা, ধারালো ছোড়া, লোহার রড ইত্যাদি দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে পাথরের সাইটে অনধিকার প্রবেশ করেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

জিয়াউর গালিগালাজের কারণ জানতে চাইলে তারা ক্ষীপ্ত হয়ে মারতে উদ্যত হলে সে আমাকে ফোনে জানালে দ্রæত ঘটনাস্থলে এসে দেখি জিয়াউরকে তারা এলোপাথারী মারছে। ওই সময় মামুন নামের একজন জিয়াউরকে বাঁচাতে গেলে তাকেও লোহার রড দিয়ে মেরে গুরুতর জখম করে। পাথরের সাইটে আমাদের দেখতে পেয়ে আরেক আসামী কাজিমুল অন্য আসামীদের আমাদের প্রাণে মেরে ফোর হুকুম দিলে আরেক আসামী লোকমান হোসেন লোহার সাবল দিয়ে আমার উপর আঘাত করলে গুরুতর জখম হই। ওই সময় কাজিমুলও লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করার চেষ্টা করে। ছেলে রাশেদুল আমাকে বাঁচাতে আসলে তাকেও ছোড়া দিয়ে কুপ দিয়ে জখম করে। ওই সময় তার পকেট থেকে তারা পাথর কেনার ৫ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী জানান, এ ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ করেছি। তারা আমার ছেলে রাশেদুলের পকেট থেকে ৫ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করে বিচার পাচ্ছি না। এছাড়াও তাদের বিরুদ্ধে গত বছর ২৭ এপ্রিল তেঁতুলিয়া থানায় প্রসিকিউশন মামলা, ৫ জুন আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা ও সর্বশেষ চলতি সালের ১৮ জুন কাজীমুল, হাবলু, আজিমুল, লোকমান ও মকসেদকে অভিযুক্ত করে তেঁতুলিয়া থানায় মামলা করেছি। এর উপযুক্ত বিচার চাই।

তবে আসামীদের মধ্যে হাবলু জানান, ঘটনাটি মিথ্যা। তবে এ নিয়ে তারা যা করতে পারে করুন। এই বলে তিনি ফোন কেটে দেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, থানায় ভুক্তভোগী হারুন অর রশিদ থানায় মামলা করেছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ডেকে নির্যাতন করে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগ শশুর, স্বামী ননদের বিরুদ্ধে

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকুল

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে উত্তরণ পল্লীর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে আন্ত ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

পীরগঞ্জে প্রবাসী কল্যান ব্যাংকের শাখা উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্মান্ধদের প্রতিহত করতে হবে- এমপি গোপাল

তেঁতুলিয়ায়  ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ী আটক

তেঁতুলিয়ায় ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ী আটক

হরিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উপজেলা প্রেসক্লাব হরিপুরের পক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ