Monday , 19 June 2023 | [bangla_date]

দিনব্যাপী ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে বার্ষিক শিখন ও প্রতিফলন কর্মশালা এবং বৃক্ষরোপন কর্মসূচী পালিত

সোমাবার মাতাসাগর পালকীয় গঠন কেন্দ্রের মিলনায়তনে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ‘বার্ষিক শিখন ও প্রতিফলন’ বিষয়ক কর্মশালা এবং বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ। কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুর এসিও, সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ। কর্মশালায় দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশনের সকল স্টাফ ও সহায়তাকারী ১৪৫ জন অংশগ্রহন করে। কর্মশালায় দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশনের লাভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট কাজল দে, এডুকেশন টেকনিক্যাল প্রোজেক্ট স্পেশালিষ্ট জনপল স্ক্রু, প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট মোঃ মবিন উদ্দীন, শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রির্চাড তাপস, প্রোজেক্ট অফিসার পলাশ ক্রুশ, শিশু সুরক্ষা কর্মসূচীর প্রোগ্রাম অফিসার টনি কোস্তা, বেসিক ফর গালর্স এর প্রজেক্ট অফিসার লাকি হালদার, প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু, দিনো পিটার দাস, প্রজেক্ট অফিসার ভিক্টরিয়া বিশ^াস। তারা তাদের প্রকল্পের বিষয় নিয়ে যেমন শিশু ও বয়স্কদের সুরক্ষা, ছাত্রীদের মিনিষ্ট্রেশন ও হাইজিন সমস্যা সামাধান, স্কুল ওয়াশ বøক নির্মাণ, নিজেদের সুরক্ষায় মার্শাল আর্ট, শিশুশ্রম নিরসন, শিশুদের শিক্ষা ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে ফিরিয়ে স্কুলমুখী করতে তাদের অভিভাবকদের স্বাভলম্বি করতে, জীবন মান দক্ষতা উন্নয়ন, শিশু অধিকার সনদ, বাল্য বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে প্রকল্পের অগ্রগতি, অর্জন এবং আগামীতে প্রকল্পগুলোকে আরোও গতিশীল করতে সুপারিশ প্রদান করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কচি প্রস্তুতি হালদার। শেষে বিনোদন মূলক সাংষ্কৃতিক অনুষ্ঠান ও উপস্থিত সকলকে দুটি করে “সজনা গাছের চারা” প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে শব্দশর সাহিত্য সংগঠনের প্রথম বর্ষপূর্তি সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জে শিমূল তলা কালি মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উন্মোচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ হবেই মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ !

বিএসএফকে মিষ্টি দিয়ে বিজয়ের শুভেচ্ছা বিজিবির

বিরলে আদিবাংলার গ্রামীণ সংস্কৃতির তুমুড়ীবান ও পাতা খেলা

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা