Thursday , 22 June 2023 | [bangla_date]

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচীপালন

দিনাজপুরের জেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচিপালন করা হয়েছে।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের মহাপরিচালক বৃক্ষরোপণ অভিযান ২০২৩ উদ্বোধন করেছেন। সে পরিপেক্ষিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিকল্পনা গ্রহণ করে।
কেন্দ্রের নির্দেশনা অনুসারে দিনাজপুর জেলা পর্যায়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচি-২০২৩ পালন করেছে। দিনাজপুর জেলায় জেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে সর্বমোট ৪১০ টি বৃক্ষের চারা বিতরণ ও রোপন করা হয়। দিনাজপুরে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী এর সভাপতিত্বে অংশ গ্রহণ করেন দিনাজপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ সহ ব্যাটালিয়ন আনসার সদস্য-সদস্যাগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দু্ই হাজার ৮৮০ পিস ইয়াবাসহ আটক-২

ঠাকুরগাঁওয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু কন্যা ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ -হুইপ ইকবালুর রহিম এমপি

ঠাকুরগাঁওয়ে মহানবী (সাঃ)’কে নিয়ে কটুক্তি করায় আটক –১

ইউপি চেয়ারম্যান ও শতবর্ষী প্রবীণ আ’লীগ  নেতা ডা.গোবিন্দ রায়ের পরলোকগমন

ইউপি চেয়ারম্যান ও শতবর্ষী প্রবীণ আ’লীগ নেতা ডা.গোবিন্দ রায়ের পরলোকগমন

যমুনা ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে শতকোটি টাকার সম্পত্তি নিলামের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে দেশীয় চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক জেলা সম্মেলন

চিরিরবন্দরে আদিবাসী নৈশপ্রহরী হত্যা ঘটনার রহস্য উদঘাটন, গ্রেফতার-২

প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা ঠাকুরগাঁও চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের মানবেতর জীবন যাপন

জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে সেরা দিনাজপুরের আবিদ