Monday , 19 June 2023 | [bangla_date]

দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ

দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমির উদ্দ্যোগে
শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত সুন্দরা মাদ্রাসার মুহ্তামিম
আলহাজ¦ হাফেজ মাওলানা গোলাম রাব্বানী
দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির ১১০৪তম দলের ৪৫ দিন ব্যাপী রংপুর বিভাগে ৮ জেলা ও জয়পুরহাট জেলা হতে আগত ১০০ জন ইমামের মাঝে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন দিনাজপুর সদর উপজেলার ৯ নং আষ্করপুর ইউনিয়নের সুন্দরা মাদ্রাসা ও এতিমখানার মুহ্তামিম আলহাজ¦ হাফেজ মাওলানা গোলাম রাব্বানী।
শ্রেষ্ঠ ইমাম হিসেবে সনদ প্রদান করেন প্রধান অতিথি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল আল মামুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষন একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির কেয়ার টেকার আজাদ কালাম রনি। শ্রেষ্ঠ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা গোলাম রাব্বানী ১নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ গাওসুল আযম জামে মসজিদের খতিব হিসেবে ৮ বছর খুতবা দিয়ে আসছেন। এছাড়া প্রায় ২ বছর ধরে দক্ষিণ কোতয়ালী পালানীয়া ভীটা বড় ঈদগাহ্ ময়দানে ইমাম হিসেবে এবং গত বিশ বছর ধরে সুন্দরা মাদ্রাসা ও এতিমখানায় মুহ্তামিম হিসেবে সুনামের সাথে দ্বীনি ইসলামের খেদমত করে আসছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে প্রস্তাবিত রাজবাটী উন্নয়ন কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু

গুড়িগুড়ি বৃস্টিতে শীতের আমেজ ঠাকুরগাঁওয়ে জমে উঠছে শীতের মৌসুমী গরম কাপড় কেনাবেচা !

১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ

দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১ হাজার ৫শ পিস ইয়াবা সহ ১ যুবক আটক

আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে দিনাজপুরে আনন্দ র‌্যালী

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি  পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের  পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

বোচাগঞ্জে ইটভাটার পেটে কৃষি জমির উপরিভাগের মাটি, কমছে আবাদি জমির পরিমান

পীরগঞ্জে নকআউট ফুটবল র্টুনামন্টে উদ্বোধন