Thursday , 22 June 2023 | [bangla_date]

দিনাজপুরে এক হাজার গাছের চারা রোপন করবে হলিল্যান্ড কলেজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে।
২২ জুন (বৃহস্পতিবার) দিনাজপুর হলি ল্যান্ড কলেজের ১ ও ২ নং ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বৃক্ষ রোপণ উৎসব-২০২৩ কর্মসূচীর উদ্বোধন করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর-এর কলেজ পরিদর্শক মো. আবু সায়েম। এ কর্মসূচীতে ৩০ প্রজাতির বনজ, ফলজ ও ঔষধী এক হাজার গাছের চারা রোপন করা হবে।
বৃক্ষ রোপণ উৎসবে হলি ল্যান্ড কলেজ এর সভাপতি প্রফেসর মো. আব্দুর রৌফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর এর সহকারী পরিচালক মো. খায়রুল আলম, হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাহফুজুল ইসলাম, শিক্ষা পরিচালক মো. সালাহ্উদ্দীন খোকন, উন্নয়ন পরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ।
হলি ল্যান্ড কলেজের শিক্ষা পরিচালক মো. সালাহ্উদ্দীন খোকন বলেন, আমরা বৃক্ষ রোপণ উৎসবের মধ্য দিয়ে আমাদের চারপাশ সবুজের সমাহার ঘটাতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে হলি ল্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে ৩০ প্রজাতির এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানোর মধ্য দিয়ে এ পদক প্রাপ্তির বিশেষ অর্জনের ঘটনা স্মরণীয় করে রাখতে চাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যত দিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ —-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ

পীরগঞ্জে সরকারি ভাবে ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষে উপকরণ বিতরণ

খানসামায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

তেঁতুলিয়ায় প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

দিনাজপুরে ক্রীড়া অফিসের আয়োজনে প্রমিলা খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষন শুরু

বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোজাম্মেল হক বাবলু আর নেই…

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত