Friday , 9 June 2023 | [bangla_date]

দিনাজপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান

দেশে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দিনাজপুরে বিএনপি অবস্থান কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার সকালে দিনাজপুরে নর্দান বিদ্যুৎ ভবন সুইহারি দিনাজপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ নেস্কো লিমিটেড এর সামনে জেলা বিএনপির উদ্যোগে এই অবস্থান কর্মসূচী পালন ও মানববন্ধন পালন করা হয়। অবস্থান কর্মসূচী পালন শেষে জেলা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণসম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, যুবদলের সভাপতি মুন্নাফ মুকুল, ছাত্রদলের সভাপতি. রেজাউল ইসলাম রেজা প্রমূখ।
অবস্থান কর্মসূচীতে জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতয়ারী বিএনপির নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিএনপি নেতা কর্মীরা ঘন্টাব্যাপী কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, সারাদেশে যখন বিদ্যুৎ নিয়ে শহর গ্রাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুতের হাহাকার চলছে তখন সরকারের দায়িত্বপ্রাপ্তরা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কোভিড -১৯ ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত

খানসামায় গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ায় খামারিদের আতঙ্ক !

ঠাকুরগাঁওয়ে এই প্রথম জয়নাল আবেদীন মিলনায়তনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করন সম্মেলন অনুষ্ঠিত হয়

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভু-ষ্মীভুত

দিনাজপুরে শয়ন কক্ষে স্বামী ঝুলছে ও রান্নাঘরের মেঝেতে স্ত্রীর রক্তাক্ত মরদেহ

কৃষকরা গমের গাছ ঘাস হিসেবে বেঁচে দিচ্ছে পার্বতীপুরে গম আবাদে লক্ষ্যমাত্রা ব্যর্থের আশঙ্কা

চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

বীরগঞ্জে নদীর ব্লক সরে ভয়াবহ ভাঙনের মুখে এলাকাবাসী

হরিপুরে ভাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা

আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সাধারণ সভা, পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল