Sunday , 4 June 2023 | [bangla_date]

দিনাজপুরে বিচারপ্রার্থীগণের জন্য নির্মিত বিশ্রামাগার“ন্যায়কুঞ্জ”র ভিত্তিপ্রস্তর স্থাপন

বিচারপ্রার্থীদের সুবিধা বিবেচনায দেশের প্রতিটি আদালত চত্বরে ন্যাযকুঞ্জ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
শনিবার দুপুরে দিনাজপুর আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি বলেন, আদালতে বিচারপ্রার্থীরা এলে তাদের বসার কিংবা ওযাশরুম ব্যবহারের সুযোগ সেভাবে থাকে না। আইনজীবী সমিতির ওযাশরুম ব্যবহারের সুযোগও কম। প্রধান বিচারপতি বিষযগুলো অনুভব করে প্রধানমন্ত্রীর কাছে প্রতিটি আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নির্মাণের প্রস্তাব তুলে ধরলে প্রধানমন্ত্রী সেই প্রস্তাবটি সাদরে গ্রহণ করে ন্যাযকুঞ্জ নির্মাণের অনুমোদন দিয়েছেন। দেশের প্রতিটি আদালত চত্বরে ন্যাযকুঞ্জ নির্মাণ করা হবে। যেসব জেলা বড সেখানে ১০০০ স্কযার ফিট ও যে সব জেলা ছোট সেসব জেলায় ৮০০ স্কযার ফিটের ন্যায়কুঞ্জ নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, এক সময ছিল আদালতগুলোতে বড বড বটগাছ ছিল। সেই গাছের নিচে প্রার্থীরা বিশ্রাম নিতেন। কিন্তু বর্তমানে বটগাছ নেই। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ন্যায়কুঞ্জ নির্মাণকাজ শেষ হবে। তখন ন্যায়কুঞ্জের সুফল পাবেন বিচারপ্রাথীরা। বিচারপ্রার্থীদের কথা বিবেচনা করে এই ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে।
দিনাজপুর আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীগণের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩ জুন শনিবার ৫১ লাখ টাকা ব্যয়ে “ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হেসেন, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) জিন্নাহ আল মামুন, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তহিদুল হক সরকার, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনে ছিলেন সহকারী জজ মোছাঃ শামসুন নাহার। এরপর বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে সুন্দর, সুশীল ও ছায়ানিবিড় করে তুলতে বৃক্ষরোপন করেন।
উল্লেখ্য, ৫১ লাখ টাকা ব্যয়ে “ন্যায়কুঞ্জ” ১০০০ বর্গ ফিটে নির্মিত হবে। সেখানে থাকবে ব্রেসট ফিডিং সেন্টার, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বিশ্রামাগার ও ওয়াশরুম। এ ছাড়াও থাকবে আলোকসজ্যা ও একটি দোকান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বদ্যিুৎ স্পৃষ্টে স্কুল ছাত্ররে মৃত্যু

হাবিপ্রবির তাজউদ্দীন আহমেদ হলে দৃষ্টিনন্দন রিডিং রুম, নামাজ ঘর ও গেস্ট রুম উদ্বোধন

ঈদকে ঘিরে ব্যস্ততা থাকলেও ভাল নেই কামার শিল্পিরা টুং টাং শব্দে মুখরিত কিন্তু সংশয় কাটছে না

পার্বতীপুরে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনায় আটক ১

বীরগঞ্জে জমিসহ বাড়ি পাচ্ছে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

নির্বাচনীয় এলাকা দশমাইল মোড়ে এমপি মনোরঞ্জন শীল গোপাল কে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা

​সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে ধৈর্য্য ধরুন: ওবায়দুল কাদের

রংপুর ও দিনাজপুরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ  হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুর ও দিনাজপুরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচীপালন