Wednesday , 7 June 2023 | [bangla_date]

দিনাজপুরে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়

দিনাজপুরে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
সোমবার সকাল ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ঈদগাহ মাঠে নামাজ আদায় করা হয়। এসময় নামাজের ইমামতি করেন বড়ইল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম।
এতে অংশ নেন ওই এলাকায় কয়েকশত মুসল্লি। নিয়ম অনুযায়ী দ্বিতীয় এবং তৃতীয় দফায় আবারো ইস্তিসকার নামাজ আদায়ের সিদ্ধান্ত নেন তারা। গাছপালা ফলমুল কৃষি ফসল রক্ষা, মানুষ পশুপাখির কষ্টের অবসান চেয়ে নিজেদের পাপাচারের ক্ষমা জন্য তওবা করে বৃষ্টি বর্ষনের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান তারা।
আয়োজক কমিটির পক্ষ থেকে কামরুল ইসলাম কামাল জানান, আমরা কয়েকজন মুরব্বি ও ইমামদের সঙ্গে আলোচনা করেছি, যে বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করব। পরে সবার সম্মতিতে সোমবার সকালে নামাজ আদায় করা হয়।
এদিকে দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপদাহ। রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করলেও গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা বিরাজ করছে ৩৯ ডিগ্রী সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া অফিস জানায়, শনিবার রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুরের আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গত রবিবার মওসুমের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। ৬৫বছর আগে ১৯৫৮ সালে ৩রা জুন দিনাজপুরে সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। আগামী কয়েকদিন এ ধরনের তাপপ্রবাহ থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় সাদা সোনা নামে খ্যাত রসুনের ভাল ফলনের সম্ভাবনা

লাইসেন্স হারিয়ে বন্ধের পথে দিনাজপুরের ৩১৬ চালকল, কয়েক হাজার শ্রমিকের জীবন-জীবিকা হুমকিতে

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের পরিবারে ছাগল বিতরণ

খানসামায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের দাফন সম্পন্ন

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা 

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক সভা

এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে সবজি চাষে উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষন

হরতাল-অবরোধের প্রতিবাদে রুহিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের ছাত্রসমাজের মিছিল বিক্ষোভ সমাবেশ

কাহারোলে সিঙ্গারীগাঁও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চার মাদক কারবারির কারাদণ্ড