Wednesday , 21 June 2023 | [bangla_date]

ধান সংগ্রহে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে কৃষকদের সংবাদ সম্মেলন

লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছে ধান সংগ্রহে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছেন কৃষকেরা।
বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব হলরুমে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের কৃষক শাহনেওয়াজ ফিরোজ শুভ, আকরাম হোসেন, মোস্তাফিজুর, ওবাইদুল ও রবিউল।
এসময় লিখিত বক্তব্যে কৃষক শাহনেওয়াজ ফিরোজ বলেন,লটারির মাধ্যমে নির্বাচিত কৃষক হিসেবে বিরামপুর উপজেলার চরকাই সরকারী গোডাউনে বোরো ধান দিতে গিয়ে বিভিন্ন প্রতিকুলতার সম্মুখে পড়তে হয়। চরকাই এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ধানে চিটা, আদ্রতা ঠিক নেইসহ নানা অযুহাতে ধান গ্রহন করেন না। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধির ভয় দেখিয়ে এবং অফিসের কর্মচারীর মাধ্যমে ঘুষ দাবি করে। প্রতিবাদ করলে ওই কর্মকর্তা আমার এনআইডির ফটোকপি ছিড়ে ফেলে ১ মেট্রিক টন ধানের টাকা না দিয়ে কৃষককে বের করে দেন।
এ বিষয়ে ভূক্তোভোগি কৃষক শাহনেওয়াজ উর্ধ্বতন কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য কৃষকরাও একই গোডাউনে ধান দিতে গিয়ে ঘুষ প্রদানের বিষয়টি অভিযোগ করেন।
অপরদিকে চরকাই এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলামের সাথে সাংবাদিকের মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন এবং বলেন কৃষক প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলে তার পাওনা টাকা দিয়ে দেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় টিউলিপ কৃষাণীদের সাথে প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিবের মতবিনিময়

করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫২৭১

কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম

দয়া করে শীতে কাতর মানুষের পাশে দাঁড়ান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে  ভিডিপি দিবস উদযাপন

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে ভিডিপি দিবস উদযাপন

পঞ্চগড়ে বাপা’র আঞ্চলিক শাখা সম্মেলন

আপডেট: ইউপি নির্বাচনের ফলাফল নিয়ে দ্বন্দ্বে ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপি’র ঝটিকা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ

বীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসীদের হামলায় আহত -১