Wednesday , 7 June 2023 | [bangla_date]

নানার বাড়ীতে লিচু নিয়ে যাওয়া হলোনা বিরলের রেল গেটম্যান যুবক হৃদয়ের

নানার বাড়ীতে লিচু নিয়ে যাওয়া হলোনা বিরলের রেল গেটম্যান যুবক হৃদয়ের

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : নানার বাড়ীতে লিচু নিয়ে যাওয়া হলো না দিনাজপুরের বিরল পৌর শহরের রেল গেটম্যান কামরুজ্জামান হৃদয় (২৪) এর। হৃদয় দিনাজপুর-বিরল-রাধিকাপুর রেলের বিরল থানা সংলগ্ন ২৬ নং রেল গেটের গেটম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলো। সে পৌর শহরের সাবেক রেল গেটম্যান আবু তাহেরের একমাত্র পুত্র।
তার পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার সকালে হৃদয় দিনাজপুর থেকে দোলনচাপা ট্রেনে করে রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামে তার নানার বাড়ীতে লিচু নিয়ে যাচ্ছিল। ট্রেনটি বদরগঞ্জ রেল স্টেশন এলাকায় পৌঁছলে অসাবধানতা বশত সে ট্রেন থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর অকাল মৃর্ত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারকে “পিপিএম সেবা” পদক পাওয়ায় ফুলের শুভেচ্ছা !

আটোয়ারীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা

চিরিরবন্দরে টুং টাং শব্দে মুখরিত কামারশালা

চাকুরীতে স্থায়ীকরণসহ দুই দাবী পুরনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

তেঁতুলিয়ায় মূ*মুর্ষ নারী রো*গী ইউএনও’র কাছে চাইলেন সাহায্য পেলেন র-ক্ত

ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অন্তর্ভুক্তিকরণ কর্মশালা

পঞ্চগড়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃ ধর্মীয় সংলাপ

রাণীশংকৈলের ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি দবিরুলের বিশেষ অনুদান প্রদান

যৌতুক না পেয়ে স্ত্রীকে পাশবিক নির্যাতন, স্বামী গ্রেপ্তার

পীরগঞ্জে অবৈধ ভাবে ধান-চাল মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা