Sunday , 11 June 2023 | [bangla_date]

পঞ্চগড়ে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল শনিবার সকালে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমির সহ সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু বক্তব্য দেন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান জানান, ৪টি বিষয়ের ৭টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ‘ক’ বিভাগে প্রথম শ্রেণি থেকে ৫ শ্রেণির শিক্ষার্থী, ‘খ’ বিভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে (যুব) ১৭ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। সংগীত, নৃত্য, একক অভিনয় ও আবৃত্তি বিষয়ে ৭টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগীতে ছিল পঞ্চগীতি কবির গান, লোক সংগীত, দেশাত্ববোধক গান, ভাষার গান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গান (রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দীজেন্দ্র লাল রায়, রজণী কান্ত সেন ও অতুল প্রসাদ সেন), লোক সংগীত, দেশত্ববোধক সংগীত (ভাষার গান, স্বাধীনতা/মুক্তিযুদ্ধের গান)। নৃত্য প্রতিযোগিতায় ছিল লোক নৃত্য, সৃজনশীল নৃত্য, কথক, মণিপুরি, ভারত নট্যম ইত্যাদি। আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতা ছিল উন্মুক্ত। জেলা পর্যায়ের প্রতি বিষয় ও বিভাগে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীকে রোববার পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হবে। শুধুমাত্র প্রতিযোগিতার প্রতি বিষয় ও বিভাগে ১ম স্থান অধিকারী ৭ জন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে কৃষক দলের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

আওয়ামীলীগের মত লুটপাট করে ক্ষমতায় যাওয়া যাবে না —– বিএনপি নেতা পিনাক চৌধুরী

আগামী বছর খাদ্য নিরাপত্তায় বিশ্বে মডেল হয়ে থাকবে বাংলাদেশ-মন্তব্য সাবেক গভর্নর ড.আতিউর রহমানের

রাণীশংকৈলে একই দিনে পানিতে পড়ে রাজু-সাজুর মৃ*ত্যু

রাণীশংকৈলে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রার্থীদের দৌড়ঝাঁপ

তৃণমূল পর্যায়ে দেশের সর্ব প্রান্তে আমাদের ৬০ লক্ষের বিশাল বাহিনী প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে -তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপির মহাপরিচালক

আটোয়ারীতে পুলিশ কর্তৃক ফেনসিডিলের বড় চালান সহ স্বামী-স্ত্রী আটক

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

বিষ্ণু সভাপতি : মনোজিত সম্পাদক বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাউন্সিল অনুষ্টিত