Friday , 23 June 2023 | [bangla_date]

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশ^ সংগীত দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি\ সারা বিশ্বের মত পঞ্চগড়েও পালন করা হয়েছে ‘বিশ্ব সংগীত দিবস’। দিবসটি পালন উপলক্ষে বুধবার রাতে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে আলোচনাসভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে একাডেমির সহ সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, যুগ্ম সম্পাদক নূর নবী জিন্নাহ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল বক্তব্য দেন। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বক্তারা বলেন, মূলত দিবসটি ১৯৮২ সালে ফ্রান্সে ‘ফেত দ্য লা মিউজিক’ বা ‘মেক মিউজিক ডে’ নামে একটি দিনের উদযাপন শুরু হয়। ১৯৮১ সালে এ ব্যাপারে প্রথম চিন্তা শুরু করেন ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং। তবে অনেকের মতে, ১৯৭৬ সালে ফ্রান্সে মার্কিন সংগীতশিল্পী জোয়েল কোহেন ‘সামার সোলস্টাইস’ বা গ্রীষ্মকে উদযাপন করতে সারা রাত গান চালিয়ে যাওয়ার প্রস্তাব করেন। সেই প্রস্তাবনার পরবর্তী ফলাফল হিসেবেই আসে ২১ জুনের এই সংগীত দিবস। বর্তমানে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, লুক্সেমবার্গ, জার্মানি, সুইজারল্যান্ড, কোস্টারিকাসহ প্রায় ১২০টি দেশে এবং ৪৫০টি শহরে এই দিবস উদযাপিত হয়। এ দিন রেস্তোরাঁ, পার্ক, যানবাহন, সংগীত দিবসে সর্বত্র বিনা মূল্যে গান পরিবেশন করে থাকেন শিল্পীরা। মূলত শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দিতে দিবসটিকে ব্যবহার করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পালাতক দুই আসামি গ্রেফতার

বিরামপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

মরিচক্ষেতে পচন রোগ দিশেহারা কৃষকরা

পীরগঞ্জ পৌরসভার ২ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের শুন্য পদে নির্বাচনের তফসিল ঘোষনা

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টেন্ডার ড্রপের নাশকতা এড়াতে প্রশাসন তৎপর

আটোয়ারীর পল্লীতে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে বিট পুলিশিং ও বীট এলাকার নাম ঘোষণা

চিরিরবন্দরে ৫ বছর বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন তুলছেন প্রধান শিক্ষক

১২ বছরেও ছাত্রলীগের কমিটি নেই:, দায়সারাভাবে প্রতিষ্ঠাবাষিকী পালিত

রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত