Friday , 16 June 2023 | [bangla_date]

পঞ্চগড় সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল মঙ্গলবার বিকালে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে পঞ্চগড়সহ সারা দেশের ১৪১টি হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। সিভিল সার্জন ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পঞ্চগড় সদর হাসপাতালের সহকারী পরিচালক এওয়াইএম রাজিউল ইসলাম, সার্জারী কনসালটেন্ট আমির হোসেন, অবেদনবিদ ডা. মনসুর আলম বক্তব্য দেন। এ সময় চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে সিভিল সার্জন সদর হাসপাতালে বৈকালিক চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন জানান, এখন থেকে হাসপাতাল সময়ের পরে সপ্তাহে ছয়দিন বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত চিকিৎসকরা হাসপাতালে বসে রোগী দেখবেন। চিকিৎসকদের পদবী অনুযায়ী সরকার নির্ধারিত ফি নিতে পারবেন। এ সময় চিকিৎসকদের সহযোগিতায় নার্স, টেকনিশিয়ানরা উপস্থিত থেকে প্রয়োজনীয় সেবা দিবেন ও পরীক্ষা-নীরিক্ষা করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নৌকা মার্কার বিকল্প নাই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

ঠাকুরগাঁও রেশম কারখানা ২১ বছর পর চালু, ৬ মাসের মাথায় ফের বন্ধ

ঘোড়াঘাটে দুস্থ শীতার্তদের মাঝে বিএনপির ডা. জাহিদ হোসেনের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে স্থায়ী দোকানে টোল আদায়ের অভিযোগ —-ব্যবসায়ি মালিক সমিতির প্রতিবাদ সভা

রাজবাটী কালিয়া কান্তজিউ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের জন্য প্রসাদ প্রদান করলেন রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে বাশিস’র সম্মেলনে সভাপতি-মফিজুল সম্পাদক-লিটন নির্বাচিত

হাবিপ্রবিতে “উদ্ভাবনী ধারণা অবহিতকরণ” বিষয়ক আলোচনা সভা

স্বৈরাচার হাসিনার বিচারের দাবিতে দিনাজপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

ঋণ গ্রহীতাদের সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

দিনাজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধণ