Friday , 16 June 2023 | [bangla_date]

পঞ্চগড়-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মুক্তার জনসংযোগ অব্যাহত

পঞ্চগড় প্রতিনিধি\আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তার পক্ষে কর্মীসভা, সুধী সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠক অব্যাহত রয়েছে। হজে¦র আনুষ্ঠানিকতার জন্য তিনি ঢাকায় অবস্থান করলেও তাঁর সমর্থক নেতাকর্মীরা এসব কর্মসূচি অব্যাহত রেখেছেন। এসব কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ঝলইহাটে মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম পল্লব ও প্রধান বক্তা ছিলেন পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ধাক্কামারা ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম দুলাল, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর ও পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর ও পঞ্চগড় পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান পঞ্চগড় পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য জেলা যুবলীগ মো. সালাউদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আব্দুল গফুর।
সভায় ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নাঈমুজ্জামান মুক্তার সাংগঠনিক দক্ষতা, সততা, সামাজিক কর্মকান্ড ও ভিন্নধর্মী প্রচারণার কারণ বিবেচনা করে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে নাঈমুজ্জামান মুক্তাকে পঞ্চগড়-১ আসনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দিবেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্তদ করবোই-ইনশাআল্লাহ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর উপহার পেল পীরগঞ্জের পত্রিকা বিক্রয়কর্মীরা

বীরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু সুরক্ষায় অভিজ্ঞতা বিনিময় ক্যাম্পেইন

পীরগঞ্জে ট্রন্সফরমার চুরি করে পালানোর সময় দুই যুবক জনতার হাতে আটক

বোচাগঞ্জে মেধাবী শিক্ষার্থী রিয়া’র পাশে দারালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু

দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

মানুষ যেখানে মাদক সেখানে আইনশৃঙ্খলা কমিটির সভায় — রাণীশংকৈলের ইউএনও

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে গরুসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি

রাণীশংকলৈে জর্রাজীণ র্কালভাট,ঝুকি নয়িে পারাপার