Friday , 16 June 2023 | [bangla_date]

পর্যটন শিল্পকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ——-রেলমন্ত্রী আধুনিক রিসোর্ড ও ফাইফ তারকা মানের মটেল নির্মাণ—বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এবং এই শিল্পের বিকাশে দেশী ও বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন জেলা পঞ্চগড় সহ সারা দেশের পর্যটন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন সহ নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রদক্ষেপ নিয়েছে সরকার। তিনি মঙ্গলবার পঞ্চগড় সার্কিট হাউসে এক সুধী সমাবেশে এ কথা বলেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী এমপি বলেন, প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভুমি পর্যটক প্রিয় পঞ্চগড়ে দেশী ও বিদেশী পর্যপকদের নিরাপত্তা ও সুবিধার্থে এবং পর্যটন খাতে গতি আনতে পঞ্চগড়ে আধুনিক রিসোর্ড ও ফাইফ তারকা মানের মটেল নির্মাণ করা হবে।
এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো.আব্দুল হান্নান শেখ, জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রীদ্বয় পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় পর্যটন কেন্দ্র নির্মাণের স্থান ও পর্যটন কেন্দ্র সমুহ পরিদর্শন করেন ও তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের সীমান্তা রক্ষা বাহীনি বিজিবি ও বিএসএফ এর যৌথ পারেড রিট্রিট পরিদর্শন করেন এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বোদায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে অনেক দিন পর দুর্ধর্ষ ডাকাতি

রাণীশংকৈলে কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৬.৫৬, ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গতবারের চেয়ে দ্বিগুন জিপিএ ৫ পেয়েছে

বীরগঞ্জে গ্রীন ভয়েসের উদ্যোগে খাদ্য সহয়তা কর্মসূচি

প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের প্রতিদান ও আমার উপর অর্পিত দায়িত্ব সম্মানের সাথে পালন করতে চাই -পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সেতাবগঞ্জ চিনিকলে আমরা চিনি পরিবারের পক্ষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু