Tuesday , 27 June 2023 | [bangla_date]

পলাশবাড়ীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মেদেহী হাসান নয়ন (৪৫) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষক ও তার ছেলে নাহিদ (৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) সকাল পৌনে ১১ টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কে উপজেলার বেতকাপা ইউনিয়নেরর মাঠেরবাজার রূপ ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেদেহী হাসান নয়ন জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে । তিনি স্থানীয় চকভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঠেরবাজার রূপ ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন নয়ন। এসময় গাইবান্ধা থেকে ঢাকাগামি ইউনিটি পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নয়ন। এতে গুরুতর আহত ছেলে নাহিদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুরে নাহিদের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে এক র‌্যাব সদস্যের মাথায় আঘাত। থানায় মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌

করোনায় আক্রান্ত – ঠাকুরগাঁও মেয়রকে রংপুরে স্থানান্তর

পঞ্চগড়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্নাতকোত্তর পাসের স্বপ্ন ৫০ বছরে পূরণ করলেন আব্বাস আলী

বীরগঞ্জে ২২জন মাদ্রাসার শিক্ষার্থীকে পাগড়ী প্রদান

আটোয়ারীতে শহীদ দিবসকে ঘিরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাকরিপ্রার্থীদের বয়সসীমায় ২১ মাস ছাড়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে ইউএনও না থাকায় সকল বিল বন্ধ, আটকে আছে প্রাতিষ্ঠানিক বহুকাজ